জয়েন করুন

iPhone 17 Air: আসছে অ্যাপলের সবচেয়ে চিকন iPhone, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস iOS 26 বিটা থেকে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 9:13 AM

অ্যাপল গত কয়েক বছর ধরে একটি করে নতুন iPhone মডেল বাজারে আনার চেষ্টা করছে। এবছরও তার ব্যতিক্রম হবে না। জানা গেছে এবার সংস্থাটি iPhone 17 Air নামে একটি নতুন মডেল লঞ্চ করবে। এটি একেবারে পাতলা ও হালকা ডিজাইন সহ আসবে, যা অ্যাপলের ইতিহাসে সবচেয়ে পাতলা iPhone হবে বলে গুঞ্জন রয়েছে। আজ iOS 26 এর বিটা ভার্সন থেকে iPhone 17 Air সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে। আসুন জেনে নেওয়া যাক সেগুলি কি কি।

iPhone 17 Air সম্পর্কে কি জানা গেল

অ্যাপল সাধারণত নতুন প্রোডাক্ট সম্পর্কে তথ্য গোপন রাখে। কিন্তু টিপস্টার বা বিভিন্ন মাধ্যম থেকে এদের সম্পর্কে তথ্য ফাঁস হয়। সম্প্রতি আইফোন ১৭ এয়ার মডেলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। iOS 26 এর বিটা ভার্সনের মধ্যে এমন এক ওয়ালপেপারের রেজোলিউশন সম্পর্কে জানা গেছে, যা এখন পর্যন্ত কোনো আইফোনে দেখা যায়নি।

MacWorld প্রথম খোঁজ পায় এই ওয়ালপেপার, যার রেজোলিউশন ১২৬০ x ২৭৩৬ পিক্সেল। এখানেই অ্যাপল অনুরাগীরা কিছু অস্বাভাবিকতা খুঁজে পেয়েছেন। MacRumors এই ব্যাপারটি সামনে আনার পর বিশ্লেষক মিং-চি কুওর পুরনো ভবিষ্যদ্বাণী আবারও গুরুত্ব পায়। কুও আগেই জানিয়েছিলেন, আইফোন ১৭ এয়ার মডেলে এমনই স্ক্রিন রেজোলিউশন থাকতে পারে।

ফলে মনে হচ্ছে এই মডেলটির স্ক্রিন সাইজ হবে ৬.৬ ইঞ্চি এবং এটি iPhone 17 ও 17 Plus/Pro Max এর মধ্যে অবস্থান করবে।

কেমন হবে iPhone 17 Air এর ব্যাটারি লাইফ

জানা গেছে, আইফোন ১৭ এয়ার ফোনটি মাত্র ৫.৫ মিমি পুরী হবে। সঙ্গে থাকবে A19 চিপ এবং একটি মাত্র রিয়ার ক্যামেরা। অ্যাপলের পক্ষ থেকে এতটা পাতলা ফোন আনাটা এক ধরনের সাহসী পদক্ষেপই বলা যায়। তবে স্লিম ডিজাইন ধরে রেখে ভালো ব্যাটারি পারফরম্যান্স দেওয়া সম্ভব হবে কি না, সেটা সময় বলবে। যদিও Apple Silicon এর কারণে ব্যাটারি নিয়ে চিন্তা থাকবে না বলেই অনুরাগীরা মনে করছেন।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা