জয়েন করুন

iPhone 17 সিরিজে চমকের ছড়াছড়ি, Air ও প্রো মডেলে বাড়ছে র‌্যাম, থাকবে নতুন প্রযুক্তি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 2, 2025 1:42 PM

অ্যাপলের নতুন iPhone 17 সিরিজ বাজারে আসতে পারে আগামী সেপ্টেম্বরে। এই সিরিজের অধীনে মোট চারটি মডেল আসতে পারে – iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। যদিও অফিসিয়াল ঘোষণা এখনও আসেনি, তবে এরই মধ্যে ডিভাইসগুলি সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য সামনে এসেছে। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

iPhone 17 সিরিজের সম্ভাব্য ফিচার

আসন্ন আইফোন ১৭ মডেলে থাকতে পারে আগের বছরের অর্থাৎ আইফোন ১৬ এর সেই পুরনো চিপসেট – এ১৮ চিপ। তবে জিএফ সিকিউরিটিজ এর বিশ্লেষক জেফ পু, ম্যাকরিউমার্সকে জানিয়েছে, এই এ১৮ চিপটি তৈরি হচ্ছে টিএসএমসি-এর দ্বিতীয় প্রজন্মের ৩-ন্যানোমিটার প্রসেসে (N3E)। আর এর র‌্যাম আগের মতোই ৮ জিবি থাকবে।

অন্যদিকে, আইফোন ১৭ এয়ার মডেলে থাকবে নতুন এ১৯ চিপসেট, আর আইফোন ১৭ প্রো ও প্রো ম্যাক্স ভার্সন দুটিতে ব্যবহার করা হবে আরও শক্তিশালী এ১৯ প্রো চিপ। এগুলি তৈরি হবে TSMC-এর তৃতীয় প্রজন্মের ৩-ন্যানোমিটার প্রযুক্তি (N3P) ব্যবহার করে। এই তিনটি প্রিমিয়াম মডেলে ১২ জিবি র‌্যাম থাকবে, যেখানে আগে ৮ জিবি র‌্যাম থাকতো।

জেফ পু গত বছরের নভেম্বরে জানিয়েছিলেন যে, iPhone 17 সিরিজের সবকটি ডিভাইসেই এ১৯ এবং এ১৯ প্রো প্রসেসর থাকবে। তবে এখন তিনি বেস মডেলের ক্ষেত্রে ভিন্ন মত পোষণ করেছেন।

এছাড়াও, 9to5Mac-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, iPhone 17 সিরিজের সবগুলি মডেলেই প্রোক্সিমিটি সেন্সরের জন্য অ্যাপল নতুন ধরণের ‘মেটালেন্স’ প্রযুক্তি ব্যবহার করবে। এই প্রযুক্তির কারণে ফেস আইডি সেন্সরের আকার ছোট হয়ে যাবে এবং সেই সঙ্গে ডায়নামিক আইল্যান্ড এর পরিধিও অনেকটা কমে আসবে। এর ফলে স্ক্রিনের ব্যবহারিক অংশও কিছুটা বাড়তে পারে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17