জয়েন করুন

iPhone 17 Pro Design: আইফোন ১৭ প্রো আসছে নতুন ক্যামেরা ডিজাইনের সাথে, ফাঁস হল ভিডিও ও ছবি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 11, 2025 8:28 AM

চলতি বছরের সেপ্টেম্বরে আসছে iPhone 17 Pro। ইতিমধ্যেই ডিভাইসটির একাধিক ডামি মডেল সামনে এসেছে, যেখান থেকে এর ডিজাইন সম্পর্কে ধারণা পাওয়া গেছে। সম্প্রতি আবার এর একটি ভিডিও ও কিছু ছবি সামনে এসেছে, যেখানে দেখা গেছে কালো রঙের এক ডামি মডেল। এই ডামি মডেলকে বিশ্বাস করলে বলতেই হয় যে, iPhone 17 Pro স্মার্টফোনে নতুন ক্যামেরা ডিজাইন দেখা যাবে এবং এর পিছনের লোগোর অবস্থান বদলে যাবে। আসুন ভিডিও ও ছবি থেকে ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য ফাঁস হল জেনে নেওয়া যাক।

iPhone 17 Pro মডেলের ডামি ইউনিটের ভিডিও ফাঁস

সপ্তাহের শুরুতেই টিপস্টার মাজিন বু আইফোন ১৭ এয়ার এর ডামি ইউনিটের ভিডিও শেয়ার করেছিল। যারপর স্পষ্ট হয়ে গিয়েছিল যে অ্যাপলের নতুন “আল্ট্রা থিন” সিরিজ সত্যিই নজর কাড়তে চলেছে। এরপর আজ আবার তিনি আইফোন ১৭ প্রো এর নতুন ডামি ইউনিটের ভিডিও ও ফটো পোস্ট করেছেন।

X (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে পোস্ট করা এই ভিডিও ও ছবিতে দেখা গেছে, আইফোন ১৭ প্রো এর পিছনে একটি সম্পূর্ণ নতুন “ক্যামেরা বার” ডিজাইন উপস্থিত এবং লোগোর অবস্থান আগের থেকে নিচে সরে এসেছে। এই পরিবর্তনটাকে কেউ কেউ “সাহসী” পদক্ষেপ বলছেন, আবার কারও মতে, এইভাবে ফোনের ব্যাক ডিজাইন অনেক বেশি ব্যালান্সড লাগছে।

https://twitter.com/MajinBuOfficial/status/1943302078811513104

যদিও iPhone 17 Pro মডেলটি আগের মতোই পাতলা হবে, এরপরও Air এবং Pro মডেলের পরিমাপের মধ্যে পার্থক্য চোখে পড়বে। 9to5Mac এর রিপোর্টে বলা হয়েছে, এখনও পর্যন্ত যতগুলো ডামি মডেল বা রেন্ডার দেখা গেছে, তার মধ্যে এই গাঢ় রঙের Pro মডেলটাই সবচেয়ে স্টাইলিশ। এই কালো বা স্পেস গ্রে রঙের iPhone 17 Pro সত্যিই নতুন ক্যামেরা বারের সৌন্দর্যকে একদম অন্য মাত্রায় নিয়ে গেছে।

তবে প্রশ্ন থেকেই যায়, এই ডিজাইনটা আদৌ সবার ভালো লাগবে তো? নতুন ক্যামেরা বার বা লোগোর জায়গা বদল আপনার কেমন লাগছে? জানান আমাদেরকে কমেন্ট বক্সে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17