জয়েন করুন

আগামী বছরের শুরুতেই আপগ্রেড প্রসেসর সহ আসছে সস্তা iPhone 17e, থাকবে ৪৮ এমপি ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 15, 2025 6:56 PM

বাজেট-বান্ধব iPhone নিয়ে আসার উপর জোর দিচ্ছে Apple। চলতি বছরের শুরুতেই বাজারে এসেছে iPhone 16e মডেলটি। শোনা যাচ্ছে এর উত্তরসূরি হিসেবে আগামী বছরে লঞ্চ হবে iPhone 17e। যারা “আফোর্ডেবল আইফোন” খোঁজ করেন তাদের জন্য আদর্শ হবে আসন্ন ডিভাইসটি। ফোনটির দাম থাকবে তুলনামূলকভাবে কম, কিন্তু ফিচার আর পারফরম্যান্স নিয়ে বিশেষ প্রশ্ন থাকবে না। আসুন iPhone 17e সম্পর্কে‌ আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

নতুন প্রসেসর সহ আসবে iPhone 17e

আইফোন ১৭ই ফোনের সবচেয়ে বড় আপগ্রেড দেখা যাবে প্রসেসরের ক্ষেত্রে। ব্লুমবার্গের রিপোর্টার মার্ক গারম্যানের রিপোর্ট অনুযায়ী, এতে থাকবে A19 চিপ, যেটি আইফোন ১৭ মডেলেও ব্যবহার হবে। যেখানে আগের মডেলে ছিল A18 চিপ। ফলে, পারফরম্যান্স আরও ভালো পাওয়া যাবে।

ডিজাইনে থাকবে আগের মতোই

সস্তা আইফোনের ডিজাইনে খুব একটা পরিবর্তন দেখা যাবে না। আর আগের মতোই এতে থাকবে ৪৮ মেগাপিক্সেল সিঙ্গেল রিয়ার ক্যামেরা। সাথে দেওয়া হবে ফেস আইডি সহ নচ স্টাইল ডিসপ্লে।

ডাইনামিক আইল্যান্ড থাকছে না

যদিও অনেকেই চাইছেন ডাইনামিক আইল্যান্ড সব মডেলে নিয়ে আসুক অ্যাপল, তবে রিপোর্ট অনুযায়ী iPhone 17e মডেলে এই ফিচার যুক্ত হচ্ছে না। সম্ভবত, অ্যাপল তাদের প্রো ও স্ট্যান্ডার্ড মডেলগুলিকে আলাদা করে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে।

২০২৬ সালের বসন্তে লঞ্চ হবে iPhone 17e

রিপোর্টে বলা হয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বাজারে আসবে iPhone 17e মডেল। এর কোডনেম রাখা হয়েছে V159। শুধু এই ফোনই নয়, একই সঙ্গে বাজারে আসতে পারে M5 চিপ সহ নতুন MacBook Pro, আপডেটেড iPad মডেল, এমনকি একটি নতুন এক্সটারনাল মনিটরও।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা