জয়েন করুন

ডায়নামিক আইল্যান্ডের বিদায়, iPhone 18 সিরিজে ডিসপ্লের নিচে থাকবে ক্যামেরা ও ফেস আইডি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 21, 2025 7:23 AM

২০২৬ সালের সেপ্টেম্বর নাগাদ লঞ্চ হবে iPhone‌ 18 সিরিজ। অর্থাৎ এই সিরিজের ফোনগুলি আসতে এখনও অনেকটাই দেরি আছে। তবে এরই মধ্যে ডিভাইসগুলি নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। নয়া একটি রিপোর্ট থেকে জানা গেছে যে, iPhone 18 সিরিজের স্মার্টফোনের ডিসপ্লে ডিজাইনে বড়সড় পরিবর্তন আনতে পারে Apple। চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবো-তে এমনটাই দাবি করেছেন টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন।

iPhone 18 সিরিজের ডিসপ্লে ডিজাইনে পরিবর্তন আনছে Apple

টিপস্টার তার পোস্টে লিখেছেন যে, iPhone 18 Pro ও Pro Max মডেলে ফেস আইডি সিস্টেম এবং সেলফি ক্যামেরা পুরোপুরি ডিসপ্লের মধ্যে থাকবে। অর্থাৎ ডিসপ্লে একদম ‘ক্লিন’ থাকবে, কোনো কাটআউট বা ডায়নামিক আইল্যান্ড দেখা যাবে না।

আর আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স-এর ডিসপ্লে সাইজ হতে পারে যথাক্রমে ৬.২৭ ইঞ্চি এবং ৬.৮৬ ইঞ্চি। এগুলিতে OLED প্যানেলের সঙ্গে থাকবে LTPO রিফ্রেশ রেট প্রযুক্তি এবং ১.৫কে রেজোলিউশন। আর সবচেয়ে নজরকাড়া বদলটা হবে সম্ভবত HIAA (Hole-in-Active-Area) প্রযুক্তির ব্যবহার। এই প্রযুক্তিতে ডিসপ্লের পিক্সেল লেয়ারের কিছু অংশ সরিয়ে দেওয়া হয়, যাতে নিচে থাকা সেন্সরগুলি স্ক্রিনের মধ্য দিয়েই কাজ করতে পারে।

বিষয়টা সহজ শুনতে লাগলেও বাস্তবে কিন্তু জটিল। টিপস্টার শুধু ক্যামেরা লুকানোর কথা বলেননি। তিনি ফেস আইডির কথাও বলেছেন, যা ইনফ্রারেড সিগনাল ব্যবহার করে কাজ করে। তাই ডিসপ্লের ভিতর থেকে কাজ করানো সহজ নয়।

টিপস্টার জানিয়েছেন, Apple ইতিমধ্যেই এই নতুন ডিজাইন নিয়ে পরীক্ষামূলক প্রোটোটাইপ বানিয়েছে। যদিও সংস্থার তরফ থেকে এখনো কিছু নিশ্চিত করে জানানো হয়নি। যদিও এটা প্রথম নয়, iPhone 15 সিরিজ লঞ্চের আগে শোনা গিয়েছিল যে, Apple ধীরে ধীরে ডায়নামিক আইল্যান্ড তুলে দিতে চাইছে। iPhone 17 Pro Max মডেলে সেটি ছোট থাকবে বলে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17