জয়েন করুন

iPhone Fold এর দাম ফাঁস, অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন কিনতে কত খরচ হবে?

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 13, 2026 9:52 PM

অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন নিয়ে গতবছর থেকে চর্চা চলছে। এবার আরও একটি নতুন তথ্য সামনে এল। নয়া রিপোর্টে বলা হয়েছে, খুব শীঘ্রই অ্যাপলের পোর্টফোলিওতে প্রথম ফোল্ডেবল আইফোন যুক্ত হতে চলেছে, যার নাম রাখা হতে পারে ‘iPhone Fold’। সব ঠিকঠাক থাকলে ২০২৬ সালের সেপ্টেম্বরেই ডিভাইসটি লঞ্চ হতে পারে। এর সাথে iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max মডেল দুটিও বাজারে আসবে। আর এই বছরই অ্যাপল তাদের ৫০ বছর পূর্তি উদযাপন করবে।

যদিও অ্যাপলের তরফ থেকে এখনও পর্যন্ত ফোল্ডেবল ফোন নিয়ে কোনো তথ্য সামনে আসেনি। তবে আজ দক্ষিণ কোরিয়ার একটি সংবাদসংস্থার রিপোর্টে বলা হয়েছে, এই ফোল্ডেবল আইফোনে ১২ জিবি র‌্যাম থাকতে পারে। গত বছরে আসা আইফোনের প্রো মডেলগুলিতেও একই র‌্যাম আছে। এর পাশাপাশি জানা গেছে, আসন্ন আইফোনে LPDDR5X র‌্যাম ব্যবহার করা হবে, যা স্যামসাং কোম্পানি থেকে নিতে পারে অ্যাপল।

নতুন রিপোর্টে আরও বলা হয়েছে, iPhone Fold তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে – ২৫৬ জিবি, ৫১২ জিবি ও ১ টিবি। দামের কথা বললে, ২৫৬ জিবি মডেলের মূল্য রাখা হতে প্রায় ১৫,৯৯৯ ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২.১৫ লক্ষ টাকার সমান। আর ৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম প্রায় ১৭,৯৯৯ ইউয়ান (প্রায় ২.৪২ লক্ষ টাকা) থাকতে পারে। আবার ১ টিবি মডেলের দাম ধার্য করা হতে পারে প্রায় ১৯,৯৯৯ ইউয়ান, অর্থাৎ প্রায় ২.৬৯ লক্ষ টাকার কাছাকাছি।

ডিজাইন সম্পর্কেও ধারণা পাওয়া গেছে। এই ফোনে বুক-স্টাইল ফোল্ডিং ডিজাইন দেখা যাবে। অর্থাৎ বইয়ের মতো মাঝখান থেকে ভাঁজ করা যাবে। ভিতরের স্ক্রিনটির সাইজ হবে ৭.৮ ইঞ্চি, যেখানে বাইরের ডিসপ্লের সাইজ প্রায় ৫.৫ ইঞ্চি হবে। উভয় ডিসপ্লে হিসেবে অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হতে পারে।

তবে এই ডিভাইসে ফেস আইডি নাও থাকতে পারে। তার বদলে পাওয়ার বাটনের মধ্যে টাচ আইডি সেন্সর দেওয়া হতে পারে। ক্যামেরার ক্ষেত্রেও বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হবে A20 Pro চিপসেট। একই চিপ ভবিষ্যতের iPhone 18 Pro সিরিজেও থাকতে পারে। আর iPhone Fold ডিভাইসটি আইওএস ২৭ অপারেটিং সিস্টেমে চলবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন