জয়েন করুন

অসাধারণ ক্যামেরা থেকে শক্তিশালী প্রসেসর, iPhone SE 4-র পাঁচ সেরা ফিচার্স দেখে নিন

avatar
Written By : Ankita Mondal
Updated Now: February 9, 2025 7:22 PM

যদি সবকিছু ঠিকঠাক থাকে, iPhone SE 4 আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে পারে। সংস্থা এই বিষয়ে মুখ না খুললেও, ব্লুমবার্গের একটি রিপোর্টে তেমনই দাবি করা হয়েছে। Apple হাই-প্রোফাইল লঞ্চ ইভেন্টের পরিবর্তে শুধু প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাজেট আইফোন উন্মোচন করবে বলে শোনা যাচ্ছে। চলুন iPhone SE 4-এর পাঁচটি আপগ্রেড সম্পর্কে জেনে নেওয়া যাক।

১. ডিজাইন পরিবর্তন

আইফোন এসই ৪ মডেলে অনেকটা আইফোন ১৪-এর মতো নকশা থাকতে পারে। অর্থাৎ হোম বাটল ও পুরু বেজেল থাকছে না। আনলক ও অথিন্টিকেশনের জন্য ফেস আইডি ব্যবহার করা হবে। এছাড়া, ইউরোপীয় বিধি অনুসরণ করে কোম্পানি এতে ইউএসবি-সি চার্জিং পোর্ট রাখবে।

২. ডিসপ্লে স্পেসিফিকেশন

রিপোর্ট বলছে, ৬.১ ইঞ্চি ওলেড ডিসপ্লের সঙ্গে আসবে আইফোন এসই ৪। তবে এতে ফ্ল্যাগশিপ আইফোন মডেলগুলির মতো ডাইনামিক আইল্যান্ড থাকবে না। ফোনটিতে তীক্ষ্ণ, কৌণিক ফ্রেম দেখা যাবে, যা আইফোন ১৬ সিরিজে উপস্থিত গোলাকার প্রান্ত থেকে আলাদা। ওলেড ডিসপ্লেটি পূর্ববর্তী এসই মডেলে থাকা এলসিডি স্ক্রিনের তুলনায় উন্নত কালার অফার করবে।

৩. প্রসেসর আপগ্রেড

iPhone SE 4 লেটেস্ট A18 প্রসেসর দ্বারা চালিত হবে, যা বর্তমানে iPhone 16 সিরিজে রয়েছে। এটি ২০২২ সালে শেষ রিলিজ হওয়া iPhone SE 3 মডেলের A15 Bionic চিপসেটের থেকে অনেক শক্তিশালী। এছাড়া, দুর্দান্ত পারফরম্যান্স ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স সাপোর্টের জন্য ৮ জিবি র‍্যাম মিলবে।

৪. অ্যাপলের কাস্টম 5G মডেম

বিভিন্ন প্রতিবেদনের ইঙ্গিত, iPhone SE 4 কোম্পানির নিজস্ব ফাইভ-জি মডেম যুক্ত প্রথম ডিভাইস হতে চলেছে। এটি উন্নত পাওয়ার এফিশিয়েন্সি, উন্নত নেটওয়ার্ক স্ক্যানিং, এবং উন্নত স্যাটেলাইট কানেক্টিভিটি অফার করবে। চার্জিং ও ডেটা ট্রান্সফারের জন্য টাইপ সি সাপোর্ট ব্যবহারযোগ্যতা আরও বাড়াবে।

৫. ক্যামেরা আপগ্রেড

বাজেট আইফোনে একটি ৪৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে,যা পূর্ববর্তী মডেলে ব্যবহৃত ১২ মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় বড় আপগ্রেড। আবার উন্নত কোয়ালিটির সেলফি ও ভিডিয়ো কলের জন্য ফ্রন্ট ক্যামেরা ১২ মেগাপিক্সেল সেন্সরে আপগ্রেড করা হবে।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা