জয়েন করুন

সবচেয়ে সস্তা এআই চালিত আইফোন, আজ লঞ্চ হতে পারে iPhone SE 4, দাম কত

avatar
Written By : Puja Mondal
Updated Now: February 11, 2025 7:25 PM

টেক দুনিয়ায় সবথেকে বড় ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম অ্যাপল, আজ তারা লঞ্চ করতে পারে বহু প্রতীক্ষিত iPhone SE 4 স্মার্টফোন। এটি কোম্পানির অন্যতম সস্তা ফোন হতে পারে। একাধিক আপডেট নিয়ে বাজারে আসতে চলেছে এই আইফোন। থাকবে, OLED ডিসপ্লে, ফেস আইডি এবং অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট। আইফোন ১৭ সিরিজ লঞ্চ হওয়ার আগে এটি একটি বড় চমক হতে পারে আইফোন-প্রেমীদের জন্য।

জানা গিয়েছে, আইফোন এসই ৪ এর ডিজাইনে বড় পরিবর্তন থাকতে পারে। জল্পনা, কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর এবং টাচ আইডি হোম বাটন বাদ দিয়ে আইফোন ১৪ এর মতো একটি লুক দিতে পারে অ্যাপল।

iPhone SE 4 : সম্ভাব্য ফিচার

নতুন আইফোন এসই মডেলে ৬.১ ইঞ্চি OLED ডিসপ্লে (আগে ছিল ৪.৭ ইঞ্চি LCD স্ক্রিন) এবং টাচ আইডির পরিবর্তে ফেস আইডি থাকবে। সাথে বক্সিয়ার ডিজাইনের বদলে ফ্ল্যাট ডিজাইন দেখা যেতে পারে, যা আধুনিক আইফোনগুলির মতো। পাশাপাশি ডানদিকে মিলতে পারে পাওয়ার বাটন।

ক্যামেরার ক্ষেত্রে রিয়ার ক্যামেরা আপগ্রেড করা হয়েছে বলে জানা গিয়েছে। আইফোন এসই ৪ মডেলে সিঙ্গেল লেন্স ৪৮ মেগাপিক্সেল সেন্সর প্রাইমারি ক্যামেরা এবং ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। অন্যান্য ফিচার, অ্যাপলের A18 চিপ দ্বারা চালিত প্রসেসর, যা আইফোন ১৬ সিরিজেও রয়েছে। এতে ৮ জিবি র‍্যাম সাপোর্ট করে। পাশাপাশি মাল্টিটাস্কিংয়ের জন্য অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট পাওয়া যাবে। এটি সবথেকে সস্তা এআই-চালিত আইফোন হতে পারে।

iPhone SE 4 : ভারতে সম্ভাব্য দাম

আইফোন এসই ৪ ফোনের দাম শুরু হতে পারে ৪৯৯ ডলার থেকে (প্রায় ৪৪,০০০ টাকা)। এর আগে আইফোন এসই ৩ লঞ্চ হয়েছিল ৪৩,৯০০ টাকায়।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা