TRENDS ▸
Tech GupMobilesIqoo 15 Apex Edition Launched In India Price Specification Pre Booking Offer
iQOO 15 Apex Edition

iQOO 15 Apex Edition ভারতে স্ন্যাপড্রাগন প্রসেসর ও 7000mAh ব্যাটারি সহ লঞ্চ হল

আইকো ভারতে তাদের নতুন স্মার্টফোন iQOO 15 Apex Edition লঞ্চ করল। এটি আসলে iQOO 15 এর একটি বিশেষ কালার ভ্যারিয়েন্ট। এর দামও স্ট্যান্ডার্ড মডেলের মতো রাখা হয়েছে। তবে ক্রেতারা ফোনটির সাথে এখন লোভনীয় অফার পাবেন। বিশেষ করে যারা আগে থেকে…

avatar
Written By : Suman Patra
Updated Now: April 6, 2026 12:36 AM

আইকো ভারতে তাদের নতুন স্মার্টফোন iQOO 15 Apex Edition লঞ্চ করল। এটি আসলে iQOO 15 এর একটি বিশেষ কালার ভ্যারিয়েন্ট। এর দামও স্ট্যান্ডার্ড মডেলের মতো রাখা হয়েছে। তবে ক্রেতারা ফোনটির সাথে এখন লোভনীয় অফার পাবেন। বিশেষ করে যারা আগে থেকে ডিভাইসটি প্রি-বুক করে রেখেছেন তারা বাড়তি সুবিধা উপভোগ করবেন। তবে বেশিরভাগ অফার আজ রাতেই শেষ হয়ে যাবে। আসুন iQOO 15 Apex Edition এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশনের জেনে নেওয়া যাক।

iQOO 15 Apex Edition দাম ও লঞ্চ অফার

iQOO 15 Apex Edition এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ভারতে দাম রাখা হয়েছে ৭২,৯৯৯ টাকা। আর ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৭৯,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ৬,০০০ টাকা সরাসরি ছাড় পাবেন।

আইকো ১৫ অ্যাপেক্স এডিশন আগামীকাল অর্থাৎ ৬ এপ্রিল দুপুর ১২টা থেকে আইকোর অফিসিয়াল ওয়েবসাইট, Amazon, ভিভোর এক্সক্লুসিভ স্টোর এবং Reliance Digital থেকে বিক্রি হবে। আর আজ রাত ১২টা পর্যন্ত স্মার্টফোনটি প্রি -বুকিং করা যাবে। প্রি-বুকিং করলে কোম্পানি ১,৮৯৯ টাকার iQOO TWS ইয়ারবাডস একেবারে বিনামূল্যে দিচ্ছে। পাশাপাশি নির্দিষ্ট ব্যাংকের কার্ডে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১২ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআইয়ের সুবিধা রয়েছে।

iQOO 15 Apex Edition ফিচার ও স্পেসিফিকেশন

আইকোর নয়া এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিন ওএস ৬ কাস্টম স্কিনে চলে। কোম্পানির তরফে লঞ্চ ইভেন্টে নিশ্চিত করা হয়েছে যে এতে পাঁচটি অ্যান্ড্রয়েড আপডেট এবং সাত বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হয়েছে।

iQOO 15 Apex Edition এর সামনে দেখা যাবে ৬.৮৫ ইঞ্চি স্যামসাং এম১৪ ৮টি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং লোকাল পিক ব্রাইটনেস সর্বোচ্চ ৬০০০ নিটস। স্ক্রিনে অ্যান্টি-রিফ্লেক্টিভ ফিল্ম দেওয়া হয়েছে, আর ওয়েট ফিঙ্গার কন্ট্রোল থাকায় ভেজা বা ঘেমে যাওয়া হাতেও স্ক্রিন ব্যবহার করা যাবে।

Sony ক্যামেরা সেন্সর দেবে দুর্দান্ত পারফরম্যান্স

ফটোগ্রাফির জন্য ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল ওয়াইড লেন্স, ৫০ মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো পেরিস্কোপ লেন্স, যা ৩x অপটিক্যাল জুম, ৩.৭x লসলেস জুম ও ১০x পর্যন্ত জুম সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

ব্যাটারি ও চার্জিং ক্ষমতা

পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে ৭০০০ এমএএইচ সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৪০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য এতে IP68+IP69 রেটিং উপস্থিত।