জয়েন করুন

iQOO 15 এর লঞ্চের সময় নিশ্চিত, Snapdragon 8 Elite Gen 5 ও 2K ডিসপ্লে সহ আসছে নতুন ফ্ল্যাগশিপ ফোন

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: October 16, 2025 4:53 PM

iQOO 15 ফোনটিকে ঘিরে বেশ কয়েকমাস ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে। ইতিমধ্যেই ডিভাইসটির সম্পর্কে নানা তথ্য সামনে এসেছে। এমনকি এর লঞ্চের তারিখও কয়েকদিন আগে একটি রিপোর্ট থেকে সামনে এসেছে। তবে আইকো আজ আনুষ্ঠানিকভাবে ফোনটির ইন্ডিয়া লঞ্চের সময় প্রকাশ করেছে। প্রসঙ্গত, iQOO 15 ব্র্যান্ডের পরবর্তী ফ্ল্যাগশিপ হিসেবে আগামী ২০ অক্টোবর চীনে আত্মপ্রকাশ করতে চলেছে। কবে ভারতে আসছে ডিভাইসটি, আসুন জেনে নেওয়া যাক।

iQOO 15 আগামী মাসেই ভারতীয় বাজারে পা রাখছে

আইকো ইন্ডিয়া তাদের সাম্প্রতিক এক্স পোস্টে জানিয়েছে যে, আগামী নভেম্বরে ভারতে iQOO 15 লঞ্চ হবে। যদিও কোম্পানিটি এখনও সঠিক লঞ্চের তারিখ প্রকাশ করেনি, তবে এই ঘোষণাটি নিশ্চিত করে যে চীনের বাইরে ভারত হতে পারে প্রথম গ্লোবাল মার্কেট যেখানে স্মার্টফোনটি লঞ্চ হবে।

iQOO 15 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আশা করা হচ্ছে যে, iQOO 15 তার পূর্বসূরির মতো একটি পারফরম্যান্স-কেন্দ্রিক ফোন হবে। এটি লেটেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেটের সাথে আসবে। পাশাপাশি এতে আপগ্রেড করা Q3 গেমিং চিপ থাকবে, যা গ্রাফিক্স পারফরম্যান্স উন্নত করার জন্য এবং ২কে রেজোলিউশনে ১৪৪ ফ্রেম প্রতি সেকেন্ড (fps) হারে গেমপ্লে সাপোর্ট করার জন্য ডিজাইন করা হয়েছে।

তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য, iQOO 15 মডেলে নতুন ৮কে ভ্যাপার চেম্বার (VC) ডোম কুলিং সিস্টেম পাওয়া যাবে। আইকো দাবি করেছে যে এই নতুন সেটআপে উচ্চ-পরিবাহী গ্রাফাইটের দ্বিগুণ পুরু স্তর ব্যবহার করা হয়েছে, যা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় ৪৭ শতাংশ উন্নত কুলিং এফিশিয়েন্সি প্রদান করতে সক্ষম।

iQOO 15 হ্যান্ডসেটের ডিসপ্লের স্পেসিফিকেশনগুলিও ক্রেতাদের নজর কাড়তে পারে। ফোনে ৬.৮৫ ইঞ্চির ২কে ৮টি এলটিপিও স্যামসাং “এভারেস্ট” (Everest) প্যানেল দেওয়া হবে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬,০০০ নিট পর্যন্ত পিক লোকাল ব্রাইটনেস অফার করতে পারে।

এছাড়াও, iQOO 15 ফোনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ওয়্যারলেস চার্জিং, ৭,০০০ এমএএইচ-এরও বেশি ক্ষমতার ব্যাটারি এবং ধুলো ও জল প্রতিরোধের জন্য আইপি৬৯ (IP69) রেটিং। আরও নিরাপদ বায়োমেট্রিক অথেনটিকেশনের জন্য এতে ৩ডি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলবে।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা