জয়েন করুন

iQOO Neo 11 Pro কম দামে জবরদস্ত ফিচার সহ এবছর লঞ্চ হবে? সামনে এল গুরুত্বপূর্ণ রিপোর্ট

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: September 25, 2025 11:07 AM

আইকো সম্প্রতি চীনে একটি প্রেস ইভেন্ট আয়োজন করে তাদের iQOO 15 স্মার্টফোনের লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে। পাশাপাশি ব্র্যান্ডটি এও জানিয়েছে যে, এই ফোনের সাথে iQOO Neo 11 হ্যান্ডসেটটিও বাজারে আসবে। যদিও কোম্পানির তরফে Neo 11 Pro সম্পর্কে কিছু বলা হয়নি। এরপরই ডিভাইসটির বাজারে আসা নিয়ে‌ জল্পনা শুরু হয়। সেইমতো এখন এক টিপস্টার সোশ্যাল মিডিয়ায় দাবি করেছেন যে, iQOO Neo 11 Pro মডেলটি এবছর লঞ্চ হবে না।

iQOO Neo 11 Pro মডেলকে বাতিল করেছে ব্র্যান্ড

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন উইবো প্ল্যাটফর্মে একটি পোস্ট করে জানিয়েছেন যে, বেশ কিছু স্মার্টফোন ব্র্যান্ড তাদের লাইনআপগুলি আপডেট করার পরিকল্পনা করছে। যেমন আইকো তাদের Neo সিরিজের অধীনে iQOO Neo 11 Pro মডেলটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ শুধুমাত্র iQOO Neo 11 মডেলটি অক্টোবর মাসে চীনে লঞ্চ হবে। iQOO 15 ও এই ফোনে্য চিপসেট ভিন্ন হবে। আগের হ্যান্ডসেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর ব্যবহার করা হবে। আর iQOO Neo 11 মডেলে থাকবে গত বছরের স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর।

এই ডিভাইসগুলি Redmi, OnePlus এবং Realme এর আসন্ন সাব-ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সাথে সরাসরি প্রতিযোগিতা করবে। এক্ষেত্রে রিপোর্ট অনুযায়ী, Redmi K90 সিরিজে দুটি মডেল অন্তর্ভুক্ত থাকবে, এরমধ্যে একটি স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ এবং অন্যটি স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট দ্বারা চালিত হবে।

অন্যদিকে, ওয়ানপ্লাস স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর সহ OnePlus 15 এবং স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর সহ OnePlus Ace 6 মডেল দুটি বাজারে আনছে। এদিকে রিয়েলমি স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ সহ Realme GT 8 Pro এবং স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট সহ GT 8 তৈরি করছে বলে জানা গেছে।

iQOO Neo 11 এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

ডিজিটাল চ্যাট স্টেশনেথ পোস্ট অনুযায়ী, iQOO Neo 11 ফোনে বড় ২কে ফ্ল্যাট ডিসপ্লে, শক্তিশালী মেটাল ফ্রেম এবং আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এতে বিশাল ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং আইপি৬৮ (IP68)-রেটেড ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট বিল্ড মিলবে। 3C সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে, এতে ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।

টিপস্টার আরও জানিয়েছেন যে, Neo 11 মডেলে iQOO 15 এর মতো একই মনস্টার পারফরম্যান্স ইঞ্জিন ব্যবহার করা হবে। এরফলে iQOO Neo 11 চীনে ২,৫০০ ইউয়ান (প্রায় ৩১,১০০ টাকা) প্রাইস সেগমেন্টের মধ্যে অন্যতম শক্তিশালী মডেল হয়ে উঠবে। এর সাথে থাকবে হাই-রেজোলিউশন ডিসপ্লে, বড় ব্যাটারি এবং প্রিমিয়াম বিল্ড।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে