iQOO Z11 বাজার কাঁপাতে লঞ্চ হল, রয়েছে 9020mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লে

iQOO Z11 প্রত্যাশা মতো আজ চীনে লঞ্চ হল। স্মার্টফোনটির দাম শুরু হয়েছে ৩০,০০০ টাকা থেকে। এই ডিভাইসে আছে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে। সাথে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ প্রসেসর, ১৬ জিবি পর্যন্ত র‌্যাম ও ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। ফোনটির মুখ্য আকর্ষণ এর ৯০২০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি। এতে ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং উপস্থিত।

iQOO Z11 এর দাম

iQOO Z11 এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ২,২৯৯ ইউয়ান (৩১,৩০০ টাকা)। আর এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা হয়েছে যথাক্রমে ২,৪৯৯ ইউয়ান (প্রায় ৩৪,১০০ টাকা), ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩৮,০০০ টাকা) ও ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৪৬,৩০০ টাকা)।

ফোনটি ক্যাংল্যাং ফুগুয়াং, স্কাইলাইট হোয়াইট ও পোলার নাইট ব্ল্যাক কালার অপশনে এসেছে। এর ওজন প্রায় ২১৬.৫ গ্রাম।

iQOO Z11 এর স্পেসিফিকেশন ও ফিচার

আইকো জেড১১ এর সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি AMOLED ডিসপ্লে, যার রেজোলিউশন রেজোলিউশন ২৮০০×১২৬০ পিক্সেল এবং রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ পর্যন্ত। গেমারদের সুবিধার জন্য ৩০০ হার্টজ টাচ স্যাম্পেলিং রেটও সাপোর্ট করবে। এর রেজোলিউশন যথেষ্ট শার্প, আর HDR সাপোর্ট থাকায় ভিডিও দেখার অভিজ্ঞতাও ভালো হবে।

পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ চিপসেট। ডিভাইসটি ১৬ জিবি পর্যন্ত র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ অপশন সহ পাওয়া যাবে। এটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক অরিজিনওএস ৬ কাস্টম স্কিনে চলে, যেখানে কিছু AI ফিচারও যোগ করা হয়েছে।

ক্যামেরার কথা বললে, iQOO Z11 এর পিছনে ওআইএস সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। আর সেলফির জন্য সামনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। এই ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৯০২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে বলে কোম্পানির তরফে জানানো হয়েছে। আবার এতে ৯০ ওয়াট ফাস্ট চার্জিংও সাপোর্ট করবে। ফোনটির কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে ৫জি, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৪, এনএফসি ইত্যাদি। ডিভাইসটি IP68 এবং IP69 রেটিং সহ এসেছে, ফলে জল ও ধুলো থেকে সুরক্ষা পাওয়া যাবে।