জয়েন করুন

itel A300C 4G মাত্র 10999 টাকায় ভারতে লঞ্চ হল, রয়েছে 6000mAh ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 25, 2026 8:28 AM

বাজেট স্মার্টফোন ক্রেতাদের জন্য বাজারে এল itel A300C 4G। এর দাম রাখা হয়েছে ১০,০০০ টাকার কাছাকাছি। ডিভাইসটির মুখ্য আকর্ষণ এর ৬০০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়া itel A300C ডিভাইসে মিলবে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ১২ জিবি পর্যন্ত জিবি র‌্যাম সাপোর্ট ও ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। হ্যান্ডসেটটি কেনার ১০০ দিন পর্যন্ত ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্টের সুবিধা পাওয়া যাবে।

itel A300C এর দাম

ভারতে itel A300C এর দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা। ফোনটিকে “Built for Real Life” ভাবনাকে সামনে রেখেই বাজারে আনা হয়েছে। এটি বড় বড় রিটেল স্টোর থেকে কেনা যাবে।

itel A300C এর স্পেসিফিকেশন ও ফিচার

আইটেল এ৩০০সি ডিভাইসের অন্যতম বড় আকর্ষণ হল এর ৬০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চার্জ দেওয়ার জন্য এতে পাওয়া যাবে ইউএসবি টাইপ সি পোর্ট। স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৫৬ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর ও র‌্যাম

পারফরম্যান্সের জন্য itel A300C মডেলে Unisoc T7100 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৬ গো এডিশন অপারেটিং সিস্টেমে চলবে। হ্যান্ডসেটটি ১২ জিবি পর্যন্ত ইফেক্টিভ র‌্যাম সাপোর্ট সহ এসেছে।

ক্যামেরা ও অডিও

ফটোগ্রাফির জন্য itel A300C হ্যান্ডসেটে ৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা উপস্থিত। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনের সামনে পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অডিওর জন্য এতে এনহ্যান্সড সাউন্ড এফেক্ট দেওয়া হয়েছে।

অন্যান্য সুবিধা

itel A300C স্মার্টফোনটি MIL-STD-810H মিলিটারি-গ্রেড ডিউরেবিলিটি টেস্টিং সহ এসেছে। সিকিউরিটির জন্য এতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার।

আরও পড়ুন

Vivo Y600i: ভিভো আনছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরার নতুন ফোন Ai+ Nova 2 Power 5G ভারতে 7000mAh ব্যাটারি ও Sony ক্যামেরা সহ লঞ্চ হল Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে