জয়েন করুন

Lava Smart 4 Plus মাত্র ৯৯৯৯ টাকায় বড় ব্যাটারি ও ওয়াটারপ্রুফ রেটিং সহ লঞ্চ হল

avatar
Written By : Julai Mondal
Updated Now: June 30, 2026 4:07 PM

ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করল দেশীয় সংস্থা লাভা ইন্টারন্যাশনাল। সম্প্রতি সংস্থাটি Lava Smart 4 Plus‌ এর উপর থেকে পর্দা সরিয়েছে। যারা কম দামে আধুনিক ফিচারের ফোন খোঁজ করছেন তাদের জন্য নয়া ডিভাইসটি আদর্শ। এতে আছে ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে, আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং এবং ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এছাড়া Lava Smart 4 Plus‌ মডেলে পাওয়া যাবে অক্টা-কোর ইউনিসক প্রসেসর, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড ১৫ গো অপারেটিং সিস্টেম। হ্যান্ডসেটটি ভারতে একটিমাত্র র‌্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে এসেছে।

ভারতে দাম ও কালার অপশন

ভারতে Lava Smart 4 Plus এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। ফোনটি নীলগিরি ব্লু ও হিমালায়ান সিলভার কালার অপশনে পাওয়া যাবে। সংস্থার তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন রিটেল আউটলেট থেকে ডিভাইসটি কেনা যাবে।

ডোরস্টেপ সার্ভিসের সুবিধা

যেসব ক্রেতা Lava Smart 4 Plus কিনবেন, তারা ডোরস্টেপ আফটার-সেলস সার্ভিসের সুবিধা পাবেন বলে কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ ফোনে সমস্যা দেখা দিলে ক্রেতারা বাড়ি থেকেই পরিষেবা উপভোগ করবেন।।

Lava Smart 4 Plus‌ এর স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়াল সিম সমর্থিত এই 4G স্মার্টফোন অ্যান্ড্রয়েড ১৫ গো কাস্টম স্কিনে চলে। লাভা জানিয়েছে, এতে দুই বছর ধরে সিকিউরিটি আপডেট দেওয়া হবে। ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।

প্রসেসর, র‌্যাম ও স্টোরেজ

Lava Smart 4 Plus স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে অক্টা-কোর ইউনিসক ৯৮৬৩এ প্রসেসর। এর সঙ্গে পাওয়া যাবে ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এতে ৪ জিবি ভার্চুয়াল র‌্যামও সাপোর্ট করবে।

ক্যামেরা ও বিল্ড

ফটোগ্রাফির জন্য ভিভোর এই হ্যান্ডসেটে AI সমর্থিত ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট বর্তমান। এর প্রাইমারি ক্যামেরার রেজোলিউশন ১৩ মেগাপিক্সেল। সাথে একটি অতিরিক্ত সহায়ক লেন্সও দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে পাওয়া যাবে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এদিকে জল ও ধূলো থেকে সুরক্ষা দিতে এতে IP64 রেটিং রয়েছে।

ব্যাটারি ও কানেক্টিভিটি

Lava Smart 4 Plus এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ৪জি, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট, এবং ওয়াই-ফাই। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি