জয়েন করুন

Redmi Turbo 5 হবে Mediatek Dimensity 8500 প্রসেসরের প্রথম স্মার্টফোন, ফিচার ফাঁস

avatar
Written By : Puja Mondal
Updated Now: August 3, 2025 12:57 PM

মিডিয়াটেক তাদের ডাইমেনসিটি সিরিজের Dimensity 9500 এবং Dimensity 8500 প্রসেসরের উপর কাজ করছে। প্রথম প্রসেসরটি উচ্চমানের ফ্ল্যাগশিপ ফোনগুলিতে ব্যবহৃত হবে এবং এটি এখনও পর্যন্ত মিডিয়াটেকের সবচেয়ে শক্তিশালী চিপসেট হবে। আশা করা হচ্ছে Vivo X300 সিরিজ বা Oppo Find X9 সিরিজে এই প্রসেসর দেওয়া হবে। অন্যদিকে Dimensity 8500 মিড বাজেটের, পারফরম্যান্স-ভিত্তিক স্মার্টফোনগুলিতে থাকবে।

Mediatek Dimensity 8500 প্রসেসর দেবে দুর্দান্ত পারফরম্যান্স

জনপ্রিয় চীনা টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশন, উইবো প্ল্যাটফর্মে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৫০০ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন, এই চিপটি টিএসএমসি এর ৪-ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি। এর সিপিইউ এর মূল কাঠামো প্রায় আগের প্রসেসরের মতো, তবে গ্রাফিক্স পারফরম্যান্সে বড়সড় উন্নতি দেখা যাবে। কারণ এই প্রসেসরে মালি-জি৭২০ জিপিইউ দেওয়া হয়েছে।

আর সর্বোপরি পারফরম্যান্সের কথা বললে, Dimensity 8500 চিপটি AnTuTu বেঞ্চমার্কে ২০ লাখের বেশি স্কোর করেছে, যা মিড রেঞ্জে ফোনের জন্য ভালো পারফরম্যান্সের ইঙ্গিত করে।

Mediatek Dimensity 8500 প্রসেসরের প্রথম ফোন‌ হবে Redmi Turbo 5

রিপোর্ট অনুযায়ী, মিডিয়াটেকের এই চিপটি প্রথম ব্যবহার করা হবে Redmi Turbo 5 স্মার্টফোনে। ডিভাইসটি ২০২৫ সালের শেষ দিকে কিংবা ২০২৬ সালের জানুয়ারির লঞ্চ হতে পারে। আর এটি গ্লোবাল মার্কেটে Poco X8 Pro নামে পাওয়া যাবে বলে গুঞ্জন রয়েছে।

রেডমির পর Honor, iQOO, Oppo, OnePlus এবং Realme ধীরে ধীরে Dimensity 8500 প্রসেসরের ফোন বাজারে আনবে। উল্লেখ্য, iQOO Z10 Turbo, Realme Neo 7 SE ডিভাইস দুটি এর আগে Dimensity 8400 প্রসেসর সহ লঞ্চ হয়েছিল। তাই আমরা আশা করতে পারি যে, Realme Neo 8 SE বা iQOO Z11 Turbo স্মার্টফোনে নতুন প্রসেসর ব্যবহার করা হবে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে