অবশেষে সামনে এল Mivi One 5G ফোনের লঞ্চের তারিখ। ডিভাইসটি চলতি মাসের চতুর্থ সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে। সম্প্রতি এই ঘোষণা করেছে Mivi। এটি ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন হতে চলেছে। এতদিন মূলত অডিও প্রোডাক্টের জন্যই পরিচিত ছিল Mivi। তবে এবার তারা ফোনের বাজারে প্রবেশ করতে চলেছে। সম্প্রতি এর ডিজাইনও টিজ করেছিল ব্র্যান্ডটি। আর আজ হ্যান্ডসেটটির কালার অপশন এবং স্টোরেজ প্রকাশ্যে আনা হয়েছে।
Mivi One 5G এর কালার অপশন
Mivi জানিয়েছে, তাদের প্রথম স্মার্টফোন Mivi One 5G ভারতে তিনটি কালার অপশনে পাওয়া যাবে। এদের নাম রাখা হয়েছে বারগান্ডি, ব্লু ও গ্রীন। এর পাশাপাশি আসন্ন ডিভাইসটির জন্য তৈরি ডেডিকেটেড মাইক্রোসাইটে কালার অপশনগুলির ঝলক দেখানো হয়েছে।
থাকবে ১২৮ জিবি স্টোরেজ
কালারের সাথে আসন্ন মিভি ওয়ান ৫জি এর স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কেও জানা গেছে। এটি ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ সহ আসবে। যদিও র্যাম অপশনের বিষয়ে এখনও কিছু সামনে আসেনি। তবে বাজেট ফোন হওয়ায় এতে ৩ বা ৪ জিবি র্যাম থাকবে বলে আমাদের অনুমান।
ডিজাইন
সম্প্রতি Mivi One 5G এর ডিজাইন টিজ করা হয়েছিল। এখন ডিজাইন সম্পর্কে আরও কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। এতে ফ্ল্যাট রিয়ার প্যানেল দেখা যাবে। প্যানেলের উপরের বাঁদিকে থাকবে পিল-শেপের ক্যামেরা মডিউল। স্মার্টফোনটি ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম সহ এসেছে। ক্যামেরা আইল্যান্ডের পাশে LED ফ্ল্যাশ থাকবে। আর ডিভাইসটির উপরের অংশেও একটি কাটআউট দেখা যাচ্ছে। এর মধ্যে সম্ভবত সেকেন্ডারি মাইক্রোফোন থাকবে।
এদিকে ফোনের পিছনের প্যানেলের নীচের বাঁদিকে উল্লম্বভাবে Mivi ব্র্যান্ডিং দেখা যাবে। এর পাশাপাশি একটি ফ্ল্যাট মিড-ফ্রেমও দেওয়া হয়েছে। ডানদিকে পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোল থাকার সম্ভাবনা রয়েছে।
২৪ সেপ্টেম্বর লঞ্চ হবে
Mivi One 5G ভারতে ২৪ সেপ্টেম্বর লঞ্চ হবে বলে জানা গিয়েছে। এটি Flipkart থেকে কেনা যাবে। আগেই বলেছি এটি Mivi-র প্রথম স্মার্টফোন হিসেবে বাজারে আসবে। যদিও এর দাম এখনও সামনে আসেনি।
প্রসেসর ও সফটওয়্যার
ব্র্যান্ডটি আগেই জানিয়েছে, Mivi One 5G মডেলে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হবে। তবে নির্দিষ্ট কোন স্ন্যাপড্রাগন চিপসেট দেওয়া হচ্ছে তা এখনও প্রকাশ করা হয়নি। তবে এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে বলে জানা গেছে।