জয়েন করুন

Motorola ফোনে আসছে Android 17 আপডেট, কোন কোন মডেল আগে পাবে

avatar
Written By : Suman Patra
Updated Now: April 4, 2026 12:45 AM

Motorola তাদের প্রিমিয়াম স্মার্টফোনের জন্য পুরোদমে Android 17 বিটা প্রোগ্রাম চালু করল। ইতিমধ্যেই নির্দিষ্ট কয়েকটি ডিভাইসে এই আপডেট এসেছে, তবে এবার আরও অনেক নতুন ফোনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে বেশি সংখ্যক ব্যবহারকারী নতুন অ্যান্ড্রয়েড ভার্সনের মজা উপভোগ করতে পারবেন। এর আগে Google তাদের Pixel ফোন ব্যবহারকারীদের জন্য এই অ্যান্ড্রয়েড বিটা আপডেট রিলিজ করেছিল। এর পরপরই Motorola-ও এই প্রোগ্রাম চালু করল।

কোন Motorola ফোনগুলি Android 17 বিটা আপডেট পাবে

নতুন অ্যান্ড্রয়েড ১৭ বিটা আপডেট মিড-রেঞ্জের পাশাপাশি বেশ কিছু প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ ফোনেও আসবে বলে জানা গেছে। এই তালিকায় রয়েছে Motorola Razr 60 Ultra, Motorola Edge 60 Pro, Motorola Razr Ultra, Motorola Razr 70 Ultra এবং Motorola Signature। উল্লেখিত ডিভাইসগুলির ব্যবহারকারীরা এখন অ্যান্ড্রয়েড ১৭ বিটা আপডেটের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। স্বাভাবিকভাবে তারা একাধিক নতুন ফিচার আগে ব্যবহার করার সুযোগ পাবেন।

ভারত সহ কোন কোন দেশের ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন

অ্যান্ড্রয়েড ১৭ বিটা প্রোগ্রাম বিভিন্ন দেশের মোটোরোলা ব্যবহারকারীদের জন্য রোলআউট করা হয়েছে। এরমধ্যে রয়েছে ভারত, আমেরিকা, ব্রাজিল, ল্যাটিন আমেরিকা এবং ইউরোপের ব্যবহারকারীরা। অর্থাৎ, আপনার কাছে যদি উল্লেখিত ডিভাইসগুলির কোনো একটি থাকে এবং আপনি এই দেশগুলির মধ্যে বসবাস করেন, তাহলে সহজেই প্রোগ্রামে আবেদন করতে পারবেন।

Android 17 ভার্সনের নতুন ফিচার

নতুন অ্যান্ড্রয়েড ১৭ আপডেটে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। এর মাধ্যমে ফোনের পারফরম্যান্স আরও স্মুথ করার উপর জোর দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা আরও দ্রুত অ্যাপ খোলার অভিজ্ঞতা লাভ করবেন। পাশাপাশি AI ফিচারগুলিও আপগ্রেড করা হয়েছে‌ বলে জানা গেছে। ফলে ছবি এডিটিং, টেক্সট সাজেশন বা দৈনন্দিন প্রয়োজনীয় অনেক কাজ সহজ হয়ে যাবে।

সিকিউরিটি সহ বিভিন্ন বিষয়ে জোর

গুগল তাদের নয়া ওএসে সিকিউরিটি এবং প্রাইভেসির দিকেও বেশ জোর দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা এখন অ্যাপ পারমিশন ও ডেটা ব্যবহারের উপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন। ব্যাটারি অপ্টিমাইজেশান উন্নত হওয়ায় ফোনের দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। এছাড়া ইউআই-তে ছোটখাটো পরিবর্তন ও নতুন কাস্টমাইজেশন অপশন যোগ করা হয়েছে।

আরও পড়ুন

Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা 20 হাজার টাকার কমে Motorola, Vivo, Realme, Poco ও Oppo-র সেরা ফোন Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি