জয়েন করুন

স্টাইলাস ও ৫০ মেগাপিক্সেল OIS ক্যামেরার প্রথম Motorola Edge 60 Stylus স্মার্টফোনের সেল আজ

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 23, 2025 9:38 AM

মোটোরোলার প্রথম স্টাইলাস স্মার্টফোন, Motorola Edge 60 Stylus কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছিল। আজ ২৩ এপ্রিল প্রথমবার ফোনটি ভারতে সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। ফ্লিপকার্টে দুপুর ১২টা থেকে ডিভাইসটির সেল শুরু হবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা লোভনীয় অফারের লাভ ওঠাতে পারবেন। ফিচারের কথা বললে, Motorola Edge 60 Stylus ফোনে আছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৭ সিরিজের প্রসেসর ও ৫০ মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা।

Motorola Edge 60 Stylus এর দাম ও সেল অফার

মোটোরোলা এজ ৬০ স্টাইলাস এর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। তবে প্রথম সেলে ক্রেতারা ১,০০০ টাকা অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস পাবেন। আবার অ্যাক্সিস ব্যাঙ্ক ও আইডিএফসি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে ১,০০০ টাকা ছাড় মিলবে। এছাড়া রিলায়েন্স জিও ব্যবহারকারীরা ফোনটি কেনার ক্ষেত্রে ২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ৮,০০০ টাকা অতিরিক্ত বেনিফিটও উপভোগ করতে পারবেন।

Motorola Edge 60 Stylus এর বিশেষত্ব

মোটোরোলা এজ ৬০ স্টাইলাস এর সবচেয়ে বড় আকর্ষণ হল স্টাইলাস সাপোর্ট। এই স্টাইলাস দিয়ে আপনি নোটস নিতে, স্কেচ আঁকতে, স্ক্রীনশটের উপরে লিখতে এবং হাতে লেখা টেক্সটকে ডিজিটাল টেক্সটে রূপান্তর করতে পারবেন।

এর সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস pOLED ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লের সুরক্ষার জন্য আছে কনিং গরিলা গ্লাস ৩। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর ডিভাইসটি MIL-STD-810H ডিউরেবিলিটি সার্টিফিকেশন সহ এসেছে রয়েছে। অর্থাৎ স্মার্টফোনটি যে যথেষ্ট টেকসই তা বলার অপেক্ষা রাখে না। আর এতে IP68 রেটিং আছে।

ক্যামেরার কথা বললে, Motorola Edge 60 Stylus ফোনে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল OIS ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬৮ ওয়াট TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে