জয়েন করুন

নতুন লুকে ধরা দিল Motorola Moto G96, থাকবে ডুয়েল ক্যামেরা ও জল প্রতিরোধী ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 26, 2025 12:30 PM

Motorola শীঘ্রই ভারতীয় স্মার্টফোন বাজারে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই ফ্লিপকার্টে এই স্মার্টফোনের জন্য একটি ল্যান্ডিং পেজ লাইভ করা হয়েছে। এখান থেকে কিছু টিজার ছবির মাধ্যমে ডিভাইসটির ডিজাইন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার সামনে এসেছে। যদিও এখনও পর্যন্ত ফোনটির নাম জানা যায়নি। তবে মনে হচ্ছে এটি Moto G96 স্মার্টফোন হবে।

Motorola Moto G96 এর ছবি সহ কালার অপশন ফাঁস

ফ্লিপকার্টের টিজারে পেজ থেকে জানা গেছে যে, মোটোরোলা মোটো জি৯৬ ফোনে থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এটি জল প্রতিরোধী সার্টিফিকেশন সহ আসবে। আর ডিভাইসটি এক ঝাঁক নতুন কালার অপশন সহ পাওয়া যাবে। উল্লেখ্য, মে মাসের শেষ দিকে যে লিক সামনে এসেছিল, তার সঙ্গে এই ডিজাইন হুবহু মিলে যাচ্ছে। তখন চারটি নজরকাড়া কালার অপশন সহ Moto G96-এর ছবি সামনে এসেছিল, এবার ফ্লিপকার্টের ল্যান্ডিং পেজেও একই কালার অপশনের আভাস মিলেছে।

Moto G96 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

এর আগে জানা গিয়েছিল, মোটো জি৯৬ ফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকম-এর স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ চিপসেট ব্যবহার করা হবে। এটি ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সহ আসবে। সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি OLED স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।

ফটোগ্রাফির জন্য এর পিছনে ৫০ মেগাপিক্সেল Sony প্রাইমারি সেন্সরের সঙ্গে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স। পাওয়ার ব্যাকআপের জন্য মোটো জি৯৬ ফোনে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে।

Moto G96 কবে আসছে

যদিও মোটোরোলা এখনো মোটো জি৯৬ এর লঞ্চের তারিখ জানায়নি, তবে টিজার দেখে আন্দাজ করা যাচ্ছে, ফোনটি শীঘ্রই বাজারে পা রাখবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন