TRENDS ▸
Tech GupMobilesNew Smartphones Sale In April Realme 16 5g Redmi Note 15 Sevivo V70 Fe %e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82 Lava Bold N2
April smartphone launch India

এপ্রিলে কেনা যাবে Realme 16 5G, Redmi Note 15 SE সহ একঝাঁক নতুন স্মার্টফোন

মার্চের পর এপ্রিল মাসেও একঝাঁক নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। পাশাপাশি বেশ কয়েকটি নতুন ফোনের সেলও শুরু হবে এই মাসে। ৫ এপ্রিল থেকে ১০ এপ্রিলের মধ্যে Realme, Lava, Redmi ও Vivo-র সদ্য লঞ্চ হওয়া ডিভাইসগুলির সেল শুরু হবে। এই হ্যান্ডসেটগুলি…

avatar
Written By : Suman Patra
Updated Now: April 4, 2026 11:23 PM

মার্চের পর এপ্রিল মাসেও একঝাঁক নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। পাশাপাশি বেশ কয়েকটি নতুন ফোনের সেলও শুরু হবে এই মাসে। ৫ এপ্রিল থেকে ১০ এপ্রিলের মধ্যে Realme, Lava, Redmi ও Vivo-র সদ্য লঞ্চ হওয়া ডিভাইসগুলির সেল শুরু হবে। এই হ্যান্ডসেটগুলি বাজেট থেকে মিড-রেঞ্জের পাশাপাশি প্রিমিয়াম সেগমেন্টেও এসেছে। আর সবকটি মডেল অত্যাধুনিক ফিচার অফার করবে। আসুন কোন কোন স্মার্টফোনের কবে সেল আছে এবং এদের দাম ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Realme 16 5G: বড় ব্যাটারির সাথে মিরর সেলফি ক্যামেরা

Realme 16 5G ফোনের বিক্রি শুরু হবে ৫ এপ্রিল থেকে। ই-কমার্স সাইট Flipkart এবং Realme এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিভাইসটি কেনা যাবে। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩১,৯৯৯ টাকা, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ৩৩,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৬,৯৯৯ টাকা।

সেল অফার হিসেবে ক্রেতারা ১২ মাসের নো-কস্ট ইএমআইয়ের সুবিধা পাবেন। সাথে ২,০০০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট বা ৬,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। ফিচার হিসেবে এতে রয়েছে ৬.৫৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৪০০ টার্বো চিপসেট, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

Realme 16 5G এর মুখ্য আকর্ষণ হল সেলফি মিরর ফিচার। এক্ষেত্রে রিয়ার ক্যামেরার পাশে ছোট আয়না দেওয়া হয়েছে। যেকারণে রিয়ার ক্যামেরা দিয়ে সেলফি তোলার আগে প্রিভিউ দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৬০ ওয়াট ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং সাপোর্ট করবে।

LAVA Bold N2 Pro: কম দামে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

LAVA Bold N2 Pro এর প্রথম সেল ৬ এপ্রিল দুপুর ১২টা থেকে শুরু হবে। ফোনটি Flipkart থেকে কেনা যাবে। এর দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা। এটি অরোরা গোল্ড ও এক্লিপস গ্রে কালার অপশনে এসেছে।

৮,০০০ টাকার কমে আসা স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলে। আর এটি অ্যান্ড্রয়েড ১৬ ওএস আপডেট এবং ২ বছরের সিকিউরিটি আপডেট পাবে বলে কোম্পানি দাবি করেছে। এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ইউনিসক টি৭২৫০ চিপসেট, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি, যা ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Redmi Note 15 SE 5G: প্রথম সেলে লোভনীয় অফার

আগামী ৭ এপ্রিল Flipkart ও Xiaomi-র অনলাইন স্টোর থেকে Redmi Note 15 SE 5G কেনা যাবে। এটি কার্বন ব্ল্যাক, ক্রিমসন রিজার্ভ ও ফ্রোস্টেড হোয়াইট কালার অপশনে পাওয়া যাবে।

হ্যান্ডসেটটির ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২২,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৫,৯৯৯ টাকা এবং ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ২৭,৯৯৯ টাকা। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা ICICI ব্যাঙ্কের কার্ডে ২,০০০ টাকা ছাড়ের পাশাপাশি ৪,০০০ টাকার স্পেশাল ইন্ট্রোডাক্টরি ডিসকাউন্টের সুবিধা পান।

এই ফোনে ৬.৭৭ ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট, ৫০ মেগাপিক্সেল রিয়ার ও ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। হ্যান্ডসেটটি ৫৮০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Vivo V70 FE: রয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা

Vivo V70 FE আগামী ৯ এপ্রিল Amazon ও Vivo India-র ওয়েবসাইট থেকে কেনা যাবে। এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকা। এছাড়া ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেল কিনতে ৪০,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে ৪৪,৯৯৯ টাকা খরচ হবে। এটি দুটি কালার অপশন এসেছে – মুনসুন ব্লু ও নর্থেন লাইট পার্পেল।

এই স্মার্টফোনে দেওয়া হয়েছে ৬.৮৩ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ Dimensity টার্বো চিপসেট এবং ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এছাড়া পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা,
৭০০০ এমএএইচ ব্যাটারি, ৯০ ওয়াট ফাস্ট চার্জিং ও বাইপাস চার্জিং সাপোর্ট।