জয়েন করুন

Nothing Phone 3 এর প্রথম ছবি ফাঁস হতেই হইচই, থাকছে না চিরাচরিত Glyph ডিজাইন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 11, 2025 3:24 PM

নাথিং ভারতীয় বাজারে আনতে চলেছে তাদের নতুন স্মার্টফোন Nothing Phone 3। আগামী ১ জুলাই ২০২৫ তারিখে এই ফোনটি লঞ্চ হবে। তার আগে আজ অফিশিয়াল X (টুইটার) হ্যান্ডেলে একটি ছোট্ট টিজার ভিডিও শেয়ার করেছে ব্র্যান্ডটি। সেখানে বলা হয়েছে “ultra-precise engineering”-এর কথা, আর তার সাথে ফোনটির রিয়ার প্যানেলের ছবিও সামনে আনা হয়েছে।

Nothing Phone 3 এর টিজার প্রকাশ্যে এল

নাথিং ফোন ৩ এর ডিজাইনে চমক দেখা যাবে। এতে সংস্থার বহুল পরিচিত Glyph ইন্টারফেস, অর্থাৎ LED লাইটের খেলা দেখা যাবে না। তার জায়গায় থাকবে ডট মেট্রিক্স-ধাঁচের মিনিমালিস্ট ডিজাইন। কেউ কেউ বলতেই পারেন, “এই পরিবর্তনটা একটু সাহসী”। কারও কাছে এটা হতাশাজনক হলেও, নতুন ডিজাইন ফোনটিকে নিঃসন্দেহে আরও স্লিক আর প্রিমিয়াম চেহারা দিয়েছে। নাথিং ফোন ৩ কালো ও সাদা রঙে পাওয়া যাবে বলে জানা গেছে।

Nothing Phone 3 এর ফিচার আর স্পেসিফিকেশন

নার্থিং ফোন ৩ ডিভাইসে দেওয়া হবে ৬.৭ ইঞ্চি ১.৫কে AMOLED LTPO ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ এলিট বা স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হতে পারে। ফোনটি ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। ফটোগ্রাফির জন্য এতে থাকবে তিনটি ৫০ মেগাপিক্সেল ক্যামেরা – প্রাইমারি, আল্ট্রা-ওয়াইড এবং ৩x অপটিক্যাল জুমসহ টেলিফটো লেন্স। সামনে পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য Nothing Phone 3 স্মার্টফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৫০ ওয়াট ওয়্যার্ড এবং ২৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। যেখানে আগের মডেল অর্থাৎ Nothing Phone 2-এ ৪৭০০ এমএএইচ ব্যাটারি ছিল।

Nothing Phone 3 এর দাম আর উপলব্ধতা

Nothing Phone 3 এর দাম গ্লোবাল মার্কেটে শুরু হবে ৭৯৯ ডলার থেকে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬৮,০০০ টাকার সমান। আর ১৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম পড়তে পারে ৭৭,০০০ টাকা। তবে ভারতের বাজারে ফোনটির মূল্য সম্ভবত ৫৫,০০০ থেকে ৬৫,০০০ টাকার মধ্যে থাকবে। এটি Flipkart থেকে কেনা যাবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন