জয়েন করুন

Nothing Phone 3 ও নতুন হেডফোন আসছে জুলাইয়ে, দাম ও ফিচার আগেভাগে ফাঁস

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 4, 2025 11:08 AM

Nothing-এর পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন আসছে আগামী জুলাইয়ে। এই ফোনের নাম রাখা হবে Nothing Phone 3। ইতিমধ্যেই ডিভাইসটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে এসেছে। আজ আবার এর দাম ফাঁস হল। এর পাশাপাশি জানা গেছে যে, Phone 3 এর সাথে সংস্থাটি ওভার-ইয়ার হেডফোন, Nothing Headphone 1 এর উপর থেকে পর্দা সরাবে। যদিও এই অডিও প্রোডাক্ট সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ্যে আসেনি।

কত হতে পারে Nothing Phone 3-এর দাম

নার্থিং-এর কর্ণধার কার্ল পেই আগেই ইঙ্গিত দিয়েছিলেন, আমেরিকায় নাথিং ফোন ৩ এর দাম রাখা হতে পারে প্রায় ৮০০ পাউন্ড, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ হাজার। আর নতুন এক রিপোর্টে দাবি করা হয়েছে, আমেরিকায় এর ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টটির দাম রাখা হবে ৭৯৯ ডলার, যা প্রায় ৬৮ হাজার টাকার কাছাকাছি। আগের মডেল ফোন ২ এর থেকে যা প্রায় ১০০ ডলার বেশি।

প্রথমবার ওভার-ইয়ার হেডফোন আনছে নাথিং

নাথিং-এর অডিও লাইনআপে আগে থেকেই কিছু প্রোডাক্ট ছিল, যেমন Nothing Ear এবং Ear (a)। কিন্তু এবার প্রথম ওভার-ইয়ার হেডফোন বাজারে আনতে চলেছে সংস্থাটি। রিপোর্ট অনুযায়ী, Nothing Headphone 1-এর দাম থাকতে পারে প্রায় ২৯৯ ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৫,৬০০ টাকা।

Nothing Phone 3-এ নতুন কি থাকতে পারে

নাথিং ফোন ৩ মডেলে দেখা যেতে পারে কোম্পানির চেনা ট্রান্সপারেন্ট ব্যাক ডিজাইন, যদিও LED Glyph ইন্টারফেস এতে থাকবে না। এছাড়া ডিভাইসটি ১৬ জিবি র‍্যাম, বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং, আপগ্রেডেড ক্যামেরা এবং ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর সহ লঞ্চ হবে।

কবে আসবে, কোথায় পাওয়া যাবে?

Phone 3 লঞ্চ হবে চলতি বছরের জুলাইয়ে। ভারতে দাম রাখা হতে পারে ৭০ থেকে ৮০ হাজার টাকার কাছাকাছি। এটি Nothing-এর নিজস্ব ওয়েবসাইট ও Flipkart, Amazon-এর মতো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনা যাবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন