জয়েন করুন

Nothing Phone 3 তে থাকবে না কোম্পানির সবচেয়ে জনপ্রিয় ফিচার, ক্যামেরায় দেখা যাবে বড় আপগ্রেড

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 2, 2025 5:20 PM

কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে আসবে Nothing Phone 3। তার আগে সার্টিফিকেশন সাইট, টিপস্টার ও কোম্পানির দৌলতে এর বিভিন্ন ফিচার সম্পর্কে জানা যাচ্ছে। নার্থিং সম্প্রতি তাদের সোশ্যাল মিডিয়া পেজে নিশ্চিত করেছে, এই নতুন ফোনে থাকবে না পরিচিত এবং বেশ জনপ্রিয় একটি ফিচার, যার নাম Glyph Interface। জুলাই মাসে লঞ্চ হতে চলা এই ফোন নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মনে প্রত্যাশা তৈরি হয়েছিল, কিন্তু এই খবর তাদের হয়তো কিছুটা হতাশ করবে।

Nothing Phone 3 তে থাকবে না Glyph Interface

গ্লাইফ ইন্টারফেস আসলে ছিল নাথিং ফোনের একটা বিশেষত্ব, যা ২০২২ সালে Phone 1 থেকে শুরু করে উত্তরসূরী মডেলগুলিতে দেখা গেছে। এই ফিচারটি আলোর মাধ্যমে নোটিফিকেশন এলে, মিউজিক বাজালে বা বিভিন্ন কাজ সম্পর্কে জানান দিত, যার কারণে ডিভাইসটি অন্য ব্র্যান্ডের তুলনায় আলাদা এবং আকর্ষণীয় হয়ে উঠতো। তবে এবার অফিসিয়ালভাবে নিশ্চিত করা হয়েছে, নার্থিং ফোন ৩ মডেলে আর এই ফিচার থাকবে না। কোম্পানি একটি ৯ সেকেন্ডের ভিডিও পোস্ট করে এই তথ্য দিয়েছে।

কিন্তু কেন গ্লাইফ ইন্টারফেস সরানো হচ্ছে? মনে করা হচ্ছে, এর মাধ্যমে কোম্পানি ফোনের দাম কমাতে চাইছছ। এই ফিচার মূলত তরুণ প্রজন্মকে আকৃষ্ট করত, তবে স্মার্টফোনটিকে হয়তো পেশাদার এবং কর্পোরেট ব্যবহারকারীদের জন্য আনা হচ্ছে। আবার হতে পারে এই ফিচার ভবিষ্যতে কেবল Phone 2a বা Phone 3a এর মতো মিড রেঞ্জের মডেলে দেখা যাবে।

আসন্ন Nothing Phone 3 মডেলে থাকবে স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, যা বর্তমানে সবচেয়ে শক্তিশালী চিপসেটগুলির মধ্যে একটি। সিইও কার্ল পেই এর মতে, Nothing Phone 3 এর দাম রাখা হতে পারে প্রায় ৮৯৯ ইউরো, অর্থাৎ প্রায় ৯৩,০০০ টাকা। ডিভাইসটির ডিসপ্লে ও ক্যামেরায় বড় ধরনের আপগ্রেড আশা করা হচ্ছে। এতে থাকতে পারে ট্রিপল ক্যামেরা সেটআপ, পাশাপাশি বড় ব্যাটারি এবং ওয়্যার্ড-ওয়্যারলেস ফাস্ট চার্জিং সুবিধা।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন