জয়েন করুন

OnePlus 15 ফ্ল্যাট ডিসপ্লে ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হবে, শীঘ্রই ভারতে আসছে

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: September 26, 2025 7:18 PM

আগামী মাসে অর্থাৎ অক্টোবরে চীনে লঞ্চ হতে চলেছে OnePlus 15। জানা গেছে এই ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হবে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর। এছাড়া ডিভাইসটির প্রতি ক্রেতাদের আকর্ষিত করতে ইতিমধ্যেই ব্র্যান্ডটি এর সর্ম্পকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে শুরু করেছে। কয়েকদিন আগে কোম্পানির তরফে OnePlus 15 এর বদলে যাওয়া রিয়ার প্যানেলের ছবি প্রকাশ করা হয়। আজ আবার ব্র্যান্ডের নতুন পোস্টার থেকে এই স্মার্টফোনের ডিসপ্লে এবং সামনের ডিজাইন সামনে এসেছে।

OnePlus 15 ফোনের ডিসপ্লে ডিজাইন এল প্রকাশ্যে

কোম্পানি দ্বারা প্রকাশিত টিজার অনুযায়ী, OnePlus 15 হ্যান্ডসেটে আকর্ষনীয় ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হবে, যার কোণগুলি হবে গোলাকার। যদিও কোম্পানি ডিসপ্লের সাইজ প্রকাশ করেনি, তবে এটি ১.১৫ মিমি আল্ট্রা-স্লিম বেজেল দ্বারা বেষ্টিত বলে নিশ্চিত করা হয়েছে। আরেকটি পোস্টার থেকে জানা গেছে যে OnePlus 15 এর ডিসপ্লে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

OnePlus 15 এর অন্যান্য স্পেসিফিকেশন

রিপোর্টে অনুসারে, ওয়ানপ্লাস ১৫ এর ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন সাপোর্ট করবে। ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট পাওয়া যাবে। সম্প্রতি গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম থেকে সামনে এসেছে যে, এতে ১৬ জিবি র‍্যাম থাকবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে। তবে ওয়ানপ্লাস ১৫ এর চীনা ভার্সনে কালারওএস ১৬ ইউজার ইন্টারফেস থাকবে। আর এর গ্লোবাল ভার্সনে অক্সিজেনওএস ১৬ (OxygenOS 16) কাস্টম স্কিন পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 15 স্মার্টফোনে প্রায় ৭,০০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে। আর ম্যাক্স ইঞ্জিন-চালিত রিয়ার ক্যামেরা সেটআপে এফ/১.৬ অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল ১/১.৫৬ ইঞ্চির প্রাইমারি ক্যামেরা থাকবে। এর সাথে ৩x অপটিক্যাল জুম সহ ৫০ মেগাপিক্সেল স্যামসাং জেএন৫ পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং একটি আল্ট্রা-ওয়াইড লেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

OnePlus 15 শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে

ওয়ানপ্লাস ইন্ডিয়াও এখন OnePlus 15 এর আগমন নিয়ে টিজার প্রকাশ করতে শুরু করেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে, ডিভাইসটি আগামী নভেম্বর বা ডিসেম্বরে আত্মপ্রকাশ করতে পারে। কেননা OnePlus 13 এবছর জানুয়ারিতে আত্মপ্রকাশ করেছিল। ওয়ানপ্লাস অক্টোবরে চীনে OnePlus 15 এর পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর সহ OnePlus Ace 6 এর ওপর থেকে পর্দা সরাবে বলে আশা করা হচ্ছে। OnePlus Ace 6 এর একটি পরিবর্তিত সংস্করণ আবার ভারতে OnePlus 15R নামে লঞ্চ হতে পারে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে