জয়েন করুন

OnePlus 16 স্মার্টফোনে চমক, আসতে পারে 185Hz OLED ডিসপ্লের সাথে

avatar
Written By : Puja Mondal
Updated Now: June 6, 2026 12:33 PM

OnePlus তাদের আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির ডিসপ্লেতে বড়সড় পরিবর্তনে আনতে চলেছে। লেটেস্ট একটি রিপোর্ট থেকে কোম্পানির দীর্ঘমেয়াদি ডিসপ্লে কৌশল সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া গেছে। এই রিপোর্টে দাবি করা হয়েছে যে, হাই রেজোলিউশনের পরিবর্তে ডিসপ্লের একটি নির্দিষ্ট দিকেই কোম্পানি বেশি গুরুত্ব দিতে চাইছে। আর এই পরিকল্পনার বাস্তবায়ন দেখা যাবে OnePlus 16 মডেলে। মনে করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকে এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটি লঞ্চ হবে।

ভবিষ্যতের OnePlus ফোনে থাকতে পারে ২৪০ হার্টজ OLED ডিসপ্লে

চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবোতে জনপ্রিয় টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন, ওয়ানপ্লাস তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ডিভাইসের ডিসপ্লের রিফ্রেশ রেট আরও বেশি করতে চাইছে। তার মতে, ভবিষ্যতের মডেলগুলিতে প্রথমে ১৬৫ হার্টজ এবং ১৮৫ হার্টজ ডিসপ্লে ব্যবহার করা হতে পারে, এরপর ধীরে ধীরে ২৪০ হার্টজ প্যানেল দেওয়া হবে।

1.5K ডিসপ্লেকেই অগ্রাধিকার দিচ্ছে OnePlus

বর্তমানে ওয়ানপ্লাস তাদের পরবর্তী প্রজন্মের প্রোডাক্টের জন্য 1.5K ডিসপ্লেকেই বেশি গুরুত্ব দিচ্ছে। যদিও টিপস্টারের বলেছেন যে যদি 2K প্যানেল কোনো ত্রুটি ছাড়াই বেশি রিফ্রেশ রেট সাপোর্ট করতে সক্ষম হয়, তাহলে কোম্পানি ভবিষ্যতে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে।

OnePlus 16 আসতে পারে নতুন ডিসপ্লের সাথে

সাম্প্রতিক কয়েকটি রিপোর্ট থেকে ইতিমধ্যেই আসন্ন OnePlus 16 মডেলের ডিসপ্লে আপগ্রেডের ইঙ্গিত পাওয়া গেছে। এটি OnePlus 15 এর উত্তরসূরি হিসেবে আসবে। পূর্বসূরিতে রয়েছে ১.৫কে ওএলইডি ডিসপ্লে এবং ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট। রিপোর্ট অনুযায়ী, নতুন মডেলে একই ধরনের রেজোলিউশন বজায় রাখা হলেও রিফ্রেশ রেট ১৮৫ হার্টজ পর্যন্ত বাড়ানো হতে পারে।

২৪০ হার্টজ ডিসপ্লের সাথে নতুন উচ্চতায় পৌঁছাবে OnePlus

যদি ওয়ানপ্লাস সত্যি সত্যি ২৪০ হার্টজ ডিসপ্লের ফোন নিয়ে আসে, তাহলে তারা ডিসপ্লে প্রযুক্তির দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা ব্র্যান্ডগুলির মধ্যে একটি হয়ে উঠবে। তবে কোম্পানি ২কে রেজোলিউশনের সঙ্গে এত উচ্চ রিফ্রেশ রেট যুক্ত করতে পারবে কিনা, পাশাপাশি ব্যাটারি লাইফ ও পাওয়ার এফিসিয়েন্সি বজায় রাখতে পারবে কিনা সেটাই এখন দেখার।

থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ চিপসেট

ডিসপ্লেতে চমকের পাশাপাশি OnePlus 16 মডেলে পারফরম্যান্সের জন্য কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ চিপসেট ব্যবহার করা হতে পারে। এছাড়া এতে বড় সাইজের সিলিকন-কার্বন ব্যাটারি থাকতে পারে। তবে এখনও পর্যন্ত OnePlus ফোনটির কোনো স্পেসিফিকেশন নিশ্চিত করেনি।

আরও পড়ুন

Pixel 11 সিরিজ লঞ্চের আগেই Google Pixel 11a এর কোডনেম ফাঁস Realme C100x ফোনের বিক্রি শুরু, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা ফোনের Samsung ফোনে আসছে Android 17 ভিত্তিক One UI 9 আপডেট, পরীক্ষা শুরু Redmi Turbo 6 Max আসছে ৭ ইঞ্চি ডিসপ্লে ও ১০০০০mAh ব্যাটারির সাথে দাম বাড়ল Samsung এর ৭টি Galaxy স্মার্টফোনের, কোন কোন মডেল দেখুন