জয়েন করুন

OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 14, 2026 12:04 PM

OnePlus 15 এর উত্তরসূরি মডেল হিসেবে শীঘ্রই বাজারে আসবে OnePlus 16। যদিও কোম্পানির তরফে স্মার্টফোনটির লঞ্চের তারিখ এখনও জানানো হয়নি। তবে এক জনপ্রিয় টিপস্টার সম্প্রতি এর সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। তার দাবি অনুযায়ী, আসন্ন এই ফোনে আগের মডেলের তুলনায় অনেক বড় ব্যাটারি থাকবে। এর সাথে এতে দেওয়া হবে স্ন্যাপড্রাগন চিপসেট, ১৮৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। আসুন হ্যান্ডসেটটি সম্পর্কে কি কি তথ্য সামনে এল জেনে নেওয়া যাক।

OnePlus 16 এর ব্যাটারি

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন সম্প্রতি একটি উইবো পোস্টে দাবি করেছেন, OnePlus 16 মডেলে ৯০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। যেখানে OnePlus 15 ডিভাইসটি ৭৩০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছিল। টিপস্টারের দাবি অনুযায়ী, এত বড় ব্যাটারির কারণে OnePlus 16 ফ্ল্যাগশিপ সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি সহ আসা স্মার্টফোনগুলির মধ্যে জায়গা করে নেবে।

থাকবে এনার্জি এফিশিয়েন্ট চিপ

ওয়ানপ্লাস ১৬ হ্যান্ডসেটে ওপ্পো-র এনার্জি-এফিশিয়েন্ট চিপ ব্যবহার করা হবে বলেও দাবি করা হয়েছে। এই চিপটি লো-ভোল্টেজ ডিসচার্জ সাপোর্ট করার জন্য তৈরি করা হয়েছে। বড় ব্যাটারির সঙ্গে এমন চিপ ব্যবহার করা হলে ফোনের পাওয়ার ব্যবস্থাপনার দিকটিও নজরে রাখা যাবে।

ডিসপ্লে ও প্রসেসর

ডিসপ্লের কথা বললে OnePlus 16 ফোনে ৬.৭৮ ইঞ্চি ১৮৫ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। এতে X4 লুমিনেসেন্ট ম্যাটেরিয়াল ব্যবহার করা হবে। উল্লেখ্য, পূর্বসূরি মডেলে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে ছিল। আর পারফরম্যান্সের জন্য আসন্ন ডিভাইসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬ প্রো প্রসেসর দেওয়া হতে পারে। এটি এখনও পর্যন্ত কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী প্রসেসর হবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য OnePlus 16 স্মার্টফোনে বড় সেন্সরসহ ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। যেখানে আগের মডেলে তুলনামূলকভাবে ছোট ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ছিল।

লঞ্চের তারিখ ও সম্ভাব্য দাম

আগেই বলেছি যে OnePlus 16 এর লঞ্চের তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে এটি অক্টোবর মাসে চীনে লঞ্চ হতে পারে। মডেলটির দাম ৪৯৯৯ ইউয়ান থেকে শুরু হতে পারে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৭১,০০০ টাকার কাছাকাছি।

আরও পড়ুন

iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন Mivi One 5G এর লঞ্চের তারিখ ঘোষণা, 24 সেপ্টেম্বর বাজারে আসছে সস্তায় Samsung Galaxy S26 ও S26 Ultra এর রিফারবিশড মডেলের বিক্রি শুরু