জয়েন করুন

OnePlus Open 2 কেনার জন্য অপেক্ষা করছেন? বড় আপডেট দিল কোম্পানি

avatar
Written By : Puja Mondal
Updated Now: February 15, 2025 7:42 AM

ওয়ানপ্লাস আজ নিশ্চিত করেছে যে, তারা চলতি বছরে অর্থাৎ ২০২৫ সালে কোনো ফোল্ডেবল ফোন লঞ্চ করবে না। অর্থাৎ ওপ্পো ফাইন্ড এন৫ এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে OnePlus Open 2 ডিভাইস বাজারে আসার খবরটি ভুয়ো বলেই ধরে নিতে হবে। উল্লেখ্য, ২০২৩ সালে সংস্থাটি তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন OnePlus Open লঞ্চ করেছিল। এরপর এর কয়েকটি স্পেশাল এডিশন বাজারে আনা হলেও উত্তরসূরি মডেল লঞ্চের বিষয়ে ওয়ানপ্লাস মুখ খোলেনি।

তবে এদিন একটি কমিউনিটি পোস্টে সংস্থার তরফে বলা হয়েছে যে, ” এবছর কোনো ফোল্ডেবল ফোন লঞ্চ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তবে এর পিছনে কোনো কারণ আছে কিনা তা পোস্টে খোলসা করা হয়নি।

Oppo Find N5 এর গ্লোবাল ভ্যারিয়েন্ট হিসাবে আসার কথা ছিল OnePlus Open 2 এর

ওপ্পো সম্প্রতি ঘোষণা করেছিল যে, আসন্ন ফাইন্ড এন৫ হবে বিশ্বের সবচেয়ে পাতলা বই স্টাইল ফোল্ডেবল ফোন। আর ওপ্পো ফাইন্ড এন৩ যেমন ওয়ানপ্লাস ওপেন নামে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল, তেমনি এন৫ এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে ওয়ানপ্লাস ওপেন ২ আসবে বলে মনে করা হচ্ছিল। তবে এই ভাবনায় জল ঢেলে দিয়েছে সংস্থার সাম্প্রতিক পোস্ট।

যদিও ওয়ানপ্লাস পুরোপুরি ফোল্ডেবল ফোনের বাজারে ছেড়ে আসছে না বলেই জানিয়েছে। কেবল সাময়িক সময়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের অনুমান স্যামসাং যেহেতু ফোল্ডেবল স্মার্টফোন বাজারের অধিকাংশটাই দখল করে আছে, ওয়ানপ্লাস এই বাজারে সুবিধা করে উঠতে পারছে না। তাই নতুন ভাবে কোনো চমক সহ ফেরত আসতে চাইছে ওয়ানপ্লাস।

আরও পড়ুন

Lava Virat Curve 5G এর প্রথম সেল আজ সন্ধ্যা ৭ টায়, কম দামে দুর্দান্ত ফিচার Flipkart Big Billion Days Sale 2026: অনেক কম দামে iPhone 17 থেকে iPhone 15 Oppo K14 Plus 5G ফোনের লঞ্চের তারিখ সহ দাম ফাঁস, থাকবে ৮০০০mAh ব্যাটারি Vivo S2 FE ভারতে ৬ অক্টোবর লঞ্চ হচ্ছে, ১০০০০mAh ব্যাটারি সহ থাকবে AMOLED ডিসপ্লে HMD Vibe 2 Pro ভারতে চলতি মাসেই ৬০০০mAh ব্যাটারি ও ৬৪MP ক্যামেরা সহ লঞ্চ হচ্ছে