জয়েন করুন

৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজারে আসছে Oppo A6i 5G, থাকবে ৬০০০mAh ব্যাটারি

avatar
Written By : Ankita Mondal
Updated Now: June 1, 2025 7:22 PM

Oppo-র নতুন স্মার্টফোন বাজারে আসার অপেক্ষায়। সম্প্রতি চীনের TENAA সার্টিফিকেশন ওয়েবসাইটে একটি নতুন ডিভাইসকে খুঁজে পাওয়া যায়, যার মডেল নম্বর PKW120। সেখান থেকে ফোনটির কিছু স্পেসিফিকেশন ও ছবি সামনে আসে, যদিও তখন এর নাম জানা যায়নি। তবে এবার সেই একই ডিভাইস গুগল প্লে-সাপোর্টেড ডিভাইসের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। জানা গেছে, এই ডিভাইসের নাম রাখা হবে Oppo A6i 5G। গুগলের এই লিস্ট সামনে আসার পর থেকে প্রযুক্তি মহলে ধারণা করা হচ্ছে, শীঘ্রই স্মার্টফোনটি চীন সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে।

Oppo A6i 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

টেনা-এর ডেটাবেস থেকে জানা গেছে এতে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, যার রেজোলিউশন হবে ৭২০x১৬০৪ পিক্সেল। এতে পাওয়া যাবে ৮ জিবি পর্যন্ত র‌্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। পারফরম্যান্সের জন্য এতে ২.৪ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হবে, এটি মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট হতে পারে।

ক্যামেরার কথা বললে, ওপ্পো এ৬ আই ৫জি মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এর মধ্যে প্রধান ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেল, সঙ্গে থাকবে ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফির জন্য দেওয়া হবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫৮৬০ এমএএইচ রেটেড ক্যাপাসিটি এবং ৬০০০ এমএএইচ টিপিক্যাল ক্যাপাসিটির ব্যাটারি থাকবে। আর সিকিউরিটির জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

অন্যদিকে, Oppo সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ ‌করেছে A5x 5G ফোন। এর ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভার্সনের দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা। এতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে এবং ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট। পিছনে থাকছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা, আর সামনে ৫ মেগাপিক্সেল। ডিভাইসটি ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন