জয়েন করুন

Oppo A6x 5G বাজেট সেগমেন্টে ঝড় তুলতে আসছে, দাম কত টাকা থেকে শুরু দেখুন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: November 29, 2025 8:28 AM

ভারতে যারা নতুন বাজেট 5G স্মার্টফোন খোঁজ করছেন তাদের জন্য সুখবর। আসলে Oppo A6X 5G শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে যে এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে থাকবে। সাথে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৪৫ ওয়াট সুপারভুক চার্জিং সহ ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং IP-রেটেড ওয়াটার/ডাস্ট প্রোটেকশন। এছাড়া এতে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ক্যামেরা থাকবে। আজ আবার Oppo A6X 5G এর ভারতীয় ভ্যারিয়েন্টের দাম ফাঁস হয়েছে।

Oppo A6x 5G এর দাম

টিপস্টার অভিষেক যাদব Oppo A6x 5G এর ভারতীয় ভ্যারিয়েন্টের দাম ফাঁস করেছেন। তার দাবি অনুযায়ী ফোনটির ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হবে ১২,৪৯৯ টাকা। আবার এর ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট ১৩,৪৯৯ টাকায় পাওয়া যাবে। এছাড়া ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেল কিনতে খরচ হবে ১৪,৯৯৯ টাকা।

Oppo A6X 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

Oppo A6X 5G এর সামনে দেখা যাবে ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলবে।

ফটোগ্রাফির জন্য Oppo A6X 5G মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ভিজিএ সেকেন্ডারি ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Oppo A6X 5G স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৪৫ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে IP64 ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স রেটিং পাওয়া যাবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন