জয়েন করুন

সেরা সেলফি ক্যামেরা ফোন খোঁজ করছেন? Oppo F27 5G পাওয়া যাচ্ছে ২০০০ টাকা ছাড়ে

avatar
Written By : Ankita Mondal
Updated Now: January 17, 2025 9:57 AM

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যুগে ভালো সেলফি ক্যামেরা ফোনের চাহিদা তুঙ্গে। আপনিও যদি দুর্দান্ত সেলফি ক্যামেরার কোনো ফোন খোঁজ করে থাকেন তাহলে Oppo F27 5G বেছে নিতে পারেন, এতে আছে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফ্লিপকার্টের মনুমেন্টাল সেলে এই ফোনটি লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে। ডিভাইসটির ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। আর ১৯ জানুয়ারি পর্যন্ত চলা এই সেলে ২,০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টে কেনা যাবে ফোনটি। এই ছাড় সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে পাওয়া যাবে।

আবার এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই ট্র্যানজ্যাকশন করলে ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এছাড়া এক্সচেঞ্জ অফারে Oppo F27 5G ফোনটি কিনলে ২২,৩০০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। তবে মনে রাখবেন এক্সচেঞ্জ অফারে কত ডিসকাউন্ট পাওয়া যাবে তা নির্ভর করবে আপনার পুরাতন ফোনের অবস্থা, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ পলিসির উপর।

Oppo F27 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

অপ্পো এফ৭ ৫জি ফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি + ডিসপ্লে। এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস লেভেল ২১০০ নিটস। এটি ৮ জিবি এলপিডিডিআর৪এক্স র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ সহ পাওয়া যাবে। পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ফটোগ্রাফির জন্য অপ্পো এফ৭ ৫জি ডিভাইসের পিছনে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা উপস্থিত।

এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স ও ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। অপারেটিং সিস্টেমের কথা বললে, অপ্পো এফ৭ ৫জি ফোনটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালার ওএস কাস্টম অপারেটিং সিস্টেমে চলে। ডিভাইসটি আইপি৬৪ ধুলো এবং জল প্রতিরোধী রেটিং সহ এসেছে।

আরও পড়ুন

Samsung W27 প্রিমিয়ার রেঞ্জে ২০০MP ক্যামেরা সহ লঞ্চ হল Lava Diwali Sale 2026: দিওয়ালি সেলে বিশেষ অফারে ৮৯৯ টাকা থেকে লাভা স্মার্টফোন iQOO Neo 12 লঞ্চ হল ৯০০০mAh ব্যাটারি ও সেরা ডিসপ্লের সাথে Vivo X500 E: ভিভো আনছে নতুন ফোন, দাম শুরু ৬৩০০০ টাকা থেকে Samsung Galaxy A08 কম দামে ভারতে লঞ্চ হল, রয়েছে ৬০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা