জয়েন করুন

Oppo Find N6: পাতলা ও হালকা বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন আনার প্রস্তুতি শুরু ওপ্পোর

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 29, 2025 11:56 PM

বেশ কয়েকমাস ধরে শোনা যাচ্ছে যে ওপ্পো তাদের নতুন ফোল্ডেবল ফোন Oppo Find N6 নিয়ে কাজ করছে। সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, এই ডিভাইসটি বর্তমানে ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে এবং আগামী বছরের প্রথম কোয়ার্টারে চীনে লঞ্চ হতে পারে। Oppo Find N6 একটি বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে বাজারে আসবে বলে জানা গেছে এবং এর ডিজাইন হবে পাতলা ও হালকা, যেমনটি আমরা Find N5 এর ক্ষেত্রেও ‌দেখেছিলাম।

বর্তমানে Oppo Find N5 মডেলটি ফোল্ড অবস্থায় মাত্র ৮.৯৩ মিমি পুরু, আর আনফোল্ডে অবস্থায় ৪.২মিমি পুরু, ওজন ২২৯ গ্রাম। এটি বাজারের অন্যতম পাতলা বুক-স্টাইলের ফোল্ডেবল ফোন হিসেবে পরিচিত। সেই ধারা বজায় রাখবে Oppo Find N6 ফোনটিও। তবে আপকামিং Samsung Galaxy Z Fold 7 আনফোল্ডেড অবস্থায় মাত্র ৩.৯ মিমি পুরু হবে বলে জানা গেছে, যা এটিকে সবচেয়ে পাতলা বুক-স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন করে তুলবে।

স্পেসিফিকেশনের কথা বললে ওপ্পো ফাইন্ড এন৬ ডিভাইসে ব্যবহার করা হবে স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট, যা কোয়ালকমের বর্তমান ফ্ল্যাগশিপ চিপসেটের পরবর্তী ভার্সন হবে। ফাইন্ড এন৫ মডেলে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর রয়েছে, যার সাথে রয়েছে ১৬ জিবি LPDDR5X র‌্যাম। এছাড়া এতে ৮.১২ ইঞ্চি 2K রেজোলিউশনের প্রাইমারি ডিসপ্লে এবং ৬.৬২ ইঞ্চি 2K কভার ডিসপ্লে উপস্থিত। এতে হ্যাসেলব্লাড দ্বারা ডেভেলপার করা ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান।

পাওয়ার ব্যাকআপের জন্য ওপ্পো ফাইন্ড এন৫ মডেলে দেওয়া হয়েছে ৫,৬০০ এমএএইচ ডুয়াল সেল ব্যাটারি, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ও ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আশা করা যায় নতুন ওপ্পো ফাইন্ড এন৬ মডেলের ফিচারগুলো আরও উন্নত হবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন