জয়েন করুন

চমকে দেবে Oppo Find X9 ও Find X9 Pro, এবার ফ্ল্যাগশিপ স্মার্টফোনে 7500mAh পর্যন্ত ব্যাটারি

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 11, 2025 8:43 AM

Oppo Find X9 সিরিজ শীঘ্রই চীনে লঞ্চ হতে পারে। গত কয়েক মাস ধরে ক্রমাগত এই সিরিজের Oppo Find X9 এবং Find X9 Pro মডেল দুটি সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসছে। আশা করা হচ্ছে, শুরুতে এই দুটি ফোনই বাজারে আসবে। পরবর্তীতে কোম্পানি এই সিরিজের অধীনে আল্ট্রা সহ আরও কয়েকটি ডিভাইস লঞ্চ করতে পারে। সম্প্রতি কোম্পানির একজন সিনিয়র এক্সিকিউটিভ Oppo Find X9 এবং Find X9 Pro স্মার্টফোন দুটির ছবি সহ গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে হ্যান্ডসেট দুটির ব্যাটারি সাইজ।

Oppo Find X9, Find X9 Pro এর ব্যাটারি স্পেসিফিকেশন

ওপ্পোর প্রোডাক্ট ম্যানেজার ঝোউ ইবাও নিশ্চিত করেছেন যে সিরিজের Oppo Find X9 মডেলে ৭০২৫ এমএএইচ ‘গ্লেসিয়ার’ ব্যাটারি দেওয়া হবে। আবার Find X9 Pro ফোনটি আসবে ৭৫০০ এমএএইচ ব্যাটারির সাথে। তিনি আরও বলেছেন যে, এই সিরিজে কোল্ড কার্ভিং প্রযুক্তি থাকবে এবং ডিভাইসগুলি টাইটানিয়াম কালার অপশন সহ লঞ্চ হবে।

অন্যান্য ফিচার

আসন্ন ওপ্পো ফাইন্ড এক্স৯ সিরিজে ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে বলে জানা গেছে। এই ডিসপ্লের চার পাশে থাকবে সবচেয়ে সরু ইউনিফর্ম বেজেল। আর ওপ্পো ফাইন্ড এক্স৯ ও এক্স৯ প্রো অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক কালারওএস ১৬ কাস্টম স্কিনে চলবে। এছাড়া এগুলিতে Apple ডিভাইস যুক্ত করার জন্য বিশেষ কিছু বৈশিষ্ট্য যোগ করা হবে।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন একটি ওয়েইবো পোস্টে দাবি করেছিলেন যে Oppo Find X9 মডেলটি ৭.৯ মিমি পুরু হবে এবং এর ওজন থাকবে প্রায় ২০৩ গ্রাম। এদিকে Oppo Find X9 Pro ফোনটি ৮.২৫ মিমি পুরু হবে এবং ওজন থাকবে প্রায় ২২৪ গ্রাম উভয় হ্যান্ডসেটেই ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়া Oppo Find X9 হ্যান্ডসেটে সম্ভবত ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৯ ইঞ্চি ১.৫কে ফ্ল্যাট এলটিপিও ওএলইডি ডিসপ্লে দেওয়া হবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ প্রসেসর সহ আসবে। সিকিউরিটির জন্য এতে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে