জয়েন করুন

Oppo Find X9 ভারতে‌ লঞ্চের আগে পেল BIS থেকে অনুমোদন, 200 মেগাপিক্সেল ক্যামেরা সহ আর কি কি থাকবে

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: September 27, 2025 5:24 PM

গত বছর অক্টোবরে লঞ্চ হওয়া Oppo Find X8 লাইনআপের উত্তরসূরি মডেলগুলিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে ওপ্পো। Oppo Find X9 সিরিজটি আগামী মাসে চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। তবে তার আগে এখন ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে সিরি Oppo Find X9 মডেলটিকে দেখা গেছে। ফলে বলার অপেক্ষা রাখে না যে এটি ভারতেও খুব শীঘ্রই পা রাখবে। এদিকে ব্র্যান্ডের তরফে সম্প্রতি Oppo Find X9 সিরিজের কালার, ডিজাইন এবং ক্যামেরা ফিচার প্রকাশ করা হয়েছে।

Oppo Find X9 মডেলকে দেখা গেল BIS সার্টিফিকেশন সাইটে

একটি ওপ্পো হ্যান্ডসেট ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটে CPH2791 মডেল নম্বর সহ তালিকাভুক্ত হয়েছে। রিপোর্ট অনুসারে, এই মডেল নম্বরটি আসন্ন Oppo Find X9‌ এর। এটিকে গত ১৯ সেপ্টেম্বর তালিকাভুক্ত করা হয়েছে। বিআইএস-এর লিস্টিংয়ে আসন্ন ডিভাইসের কোনও স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি, তবে সার্টিফিকেশনটি Oppo Find X8 এর উত্তরসূরি হিসেবে ভারতে ফোনটির আগমনের ইঙ্গিত দেয়।

Oppo Find X9 এর প্রি-রিজার্ভেশন শুরু হয়ে গিয়েছে

ওপ্পো কিছুদিন আগেই ঘোষণা করেছে যে, তাদের Oppo Find X9 সিরিজটি আগামী ১৯ অক্টোবর চীনে লঞ্চ হবে। আসন্ন লাইনআপের জন্য প্রি-রিজার্ভেশন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। হ্যান্ডসেটগুলি মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৫০০ চিপসেট দ্বারা চালিত হবে নিশ্চিত করা হয়েছে, যা সম্প্রতি লঞ্চ হওয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে।

ব্র্যান্ড জানিয়েছে যে, Oppo Find X9 স্মার্টফোনে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যেখানে Pro মডেলটি ৭,৫০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে। Oppo Find X8 সিরিজের উত্তরসূরি হিসেবে আসন্ন ডিভাইসগুলিতে হ্যাসেলব্লাড (Hasselblad) টিউনড রিয়ার ক্যামেরা সিস্টেম থাকবে বলে নিশ্চিত করা হয়েছে। Oppo Find X9 Pro মডেলে এফ/২.১ অ্যাপারচার এবং ৭০ মিলিমিটার ফোকাল লেন্থ সহ ২০০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। আর ফোনগুলির সাথে দেওয়া হবে একটি হ্যাসেলব্লাড প্রফেশনাল ফটোগ্রাফি কিট।

এদিকে, Oppo Find X9 এবং Oppo Find X9 Pro এর কালার অপশনও প্রকাশ করা হয়েছে। স্ট্যান্ডার্ড মডেলটি ভেলভেট টাইটানিয়াম, ফ্রস্ট হোয়াইট এবং মিস্ট ব্ল্যাক কালারে বিক্রি হবে, আর প্রো মডেলটি পাওয়া যাবে ভেলভেট টাইটানিয়াম এবং ফ্রস্ট হোয়াইট (চীনা ভাষা থেকে অনূদিত) কালারে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে