জয়েন করুন

শাওমি, ভিভোর পর এবার 200 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরার স্মার্টফোন আনছে Vivo

avatar
Written By : Suman Patra
Updated Now: February 8, 2025 12:37 PM

Oppo Find N5 ফোল্ডেবল স্মার্টফোন ফেব্রুয়ারি মাসেই লঞ্চ হবে বলে নিশ্চিত করা হয়েছে। আবার এটির পরেই মার্চে বাজারে আসতে পারে Find X8 Ultra, যা কোম্পানির সবচেয়ে অত্যাধুনিক ফ্ল্যাগশিপ ফোন হতে চলেছে। কিন্তু এখন থেকেই ডিভাইসটির উত্তরসূরী Find X9 Ultra নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। ফোনটির ক্যামেরায় বড় চমক থাকবে বলে দাবি করা হয়েছে।

Oppo Find X9 Ultra ক্যামেরা স্পেসিফিকেশন

বিখ্যাত চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ওপ্পো ফাইন্ড এক্স৯ আল্ট্রার জন্য কোম্পানি একটি ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা লেন্স ব্যবহারের চিন্তাভাবনা করছে। এটি বর্তমান ফাইন্ড এক্স ৭ আল্ট্রায় ব্যবহৃত ৫০ মেগাপিক্সেল + ৫০ মেগাপিক্সেল ডুয়াল-পেরিস্কোপ সেটআপের জায়গা নেবে।

উল্লেখ্য, Find X7 Ultra ডুয়াল-পেরিস্কোপ লেন্স-সহ দুনিয়ার প্রথম ফ্ল্যাগশিপ ফোন হিসেবে খবরের শিরোনামে উঠে এসেছিল। কিন্তু এখন অনুমান, ওপ্পো তাদের চীনা প্রতিদ্বন্দ্বী শাওমি এবং ভিভোর পদাঙ্ক অনুসরণ করছে। কারণ, দুই সংস্থার তাদের হাই-এন্ড ফোনে ২০০ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার করছে। খবর সত্য হলে এবার সেই তালিকায় যুক্ত হবে ওপ্পোর নাম।

আরও পড়ুনঃ অ্যাপলের সবচেয়ে সস্তা আইফোন আসছে বাজারে, লঞ্চ আগামী সপ্তাহেই!

Oppo Find X8 Ultra স্পেসিফিকেশন

ওপ্পোর এই আসন্ন ফ্ল্যাগশিপে ৬.৮২ ইঞ্চি ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য থাকবে একটি ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি যা ৮০ অথবা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। ডাস্ট এবং ওয়াটারপ্রুফিং-এর জন্য আইপি৬৮ ও আইপি৬৯ উভয় রেটিং থাকতে পারে। ফোনের ব্যাক প্যানেলে চারটি ক্যামেরা থাকতে পারে। প্রতিটির রেজোলিউশন হবে ৫০ মেগাপিক্সেল।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17