জয়েন করুন

দুর্দান্ত ক্যামেরা ও 7000mAh ব্যাটারি সহ আজ লঞ্চ হচ্ছে Oppo K13 5G ফোন, দাম কত থাকবে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: April 21, 2025 8:31 AM

নতুন স্মার্টফোন খোঁজ করছেন? তাহলে Oppo K13 5G আপনার জন্য দুর্দান্ত বিকল্প হতে না। এই ফোনটি আজ ২১ এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই Flipkart-এ ডিভাইসটির একটি মাইক্রোসাইট লাইভ হয়েছে। এখানে থেকে Oppo K13 5G এর ডিসপ্লে, চিপসেট, ক্যামেরা ও ব্যাটারি সম্পর্কে জানা গেছে। এই ফোনের মূল আকর্ষণ হবে ৭,০০০ এমএএইচ ব্যাটারি। আসুন স্মার্টফোনটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Oppo K13 5G এর ভারতে দাম

অপ্পো কে১৩ ৫জি এর দাম এখনো ঘোষণা করা হয়নি। তবে আশা করা যাচ্ছে, এটি ২০ হাজার টাকার মধ্যে লঞ্চ হবে। অপ্পো কে১৩ ৫জি প্রিজম ব্ল্যাক এবং আইসি পার্পল কালার অপশনে পাওয়া যাবে।

Oppo K13 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

অপ্পো কে১৩ ৫জি এর সামনে দেখা যাবে ৬.৬৬ ইঞ্চি ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে, যার ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। এই ডিসপ্লে লো-ব্লু লাইট প্রযুক্তি সহ আসবে। সিকিউরিটির জন্য এতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

পারফরম্যান্সের জন্য অপ্পো কে১৩ ৫জি হ্যান্ডসেটে স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট ব্যবহার করা হবে। গ্রাফিক্সের জন্য পাওয়া যাবে অ্যাড্রেনো এ৮১০ জিপিইউ। এটি LPDDR4X র‌্যাম এবং UFS 3.1 স্টোরেজ সহ পাওয়া যাবে।

এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য Oppo K13 5G স্মার্টফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ৮০ ওয়াট SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। কোম্পানির দাবি মাত্র ৩০ মিনিটে এর ব্যাটারি ৬২% পর্যন্ত চার্জ হয়ে যাবে। আর ফোনটি ৪৯.৪ ঘণ্টা কলিং, ১০.৩ ঘণ্টা গেমিং এবং ৩২.৭ ঘণ্টা মিউজিক প্লেব্যাক টাইম দেবে।

ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা থাকবে। এটি একাধিক AI ফিচার সহ আসবে যেমন: এআই ক্ল্যারিটি এনহ্যান্সচার, এআই আনব্লার, এআই রিফ্লেকশন রিমুভার ও এআই ইরেজার। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে পাওয়া যাবে IP65 রেটিং, ডুয়েল স্টেরিও স্পিকার, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, এবং উন্নত থার্মাল কুলিং প্রযুক্তি।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে