জয়েন করুন

Oppo K13 Turbo ও K13 Turbo Pro বিশাল বড় 7000mAh ব্যাটারি ও Sony ক্যামেরা সহ লঞ্চ হল, দাম দেখুন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: July 23, 2025 10:08 PM

অবশেষে আজ সোমবার চীনে লঞ্চ হল Oppo K13 TurboK13 Turbo Pro। এই সিরিজের দাম শুরু হয়েছে প্রায় ২১ হাজার টাকা থেকে। এই প্রথম কোম্পানিটি পারফরম্যান্স-কেন্দ্রিক ডিভাইস বাজারে আনল। আর K13 Turbo সিরিজে গেমারদের কথা মাথায় রেখে বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে। ফোন দুটিতে পাওয়া যাবে ৭০০০ এমএএইচ ব্যাটারি, আরজিবি লাইট, বিল্ট-ইন কুলিং ফ্যান ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ওএলইডি ডিসপ্লে। আসুন Oppo K13 Turbo ও K13 Turbo Pro এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo K13 Turbo ও K13 Turbo Pro এর দাম ও কালার অপশন

K13 Turbo মডেলের ১২ জিবি র‌্যাম +২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৭৯৯ ইউয়ান (প্রায় ২১,৬০০ টাকা)। আর এর ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ধার্য করা যথাক্রমে ২২৯৯ ইউয়ান (প্রায় ২৭,৬০০ টাকা) ও ১৯৯৯ ইউয়ান (প্রায় ২৪,০০০ টাকা)।

অন্যদিকে, Turbo Pro এর দাম শুরু হয়েছে ১৯৯৯ ইউয়ান (প্রায় ২৪,০০০) থেকে। এই মূল্য ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আবার ডিভাইসটি ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ, ১৬ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ অপশনে পাওয়া যাবে। এদের দাম রাখা হয়েছে যথাক্রমে ২৩৯৯ ইউয়ান (প্রায় ২৮,৮০০ টাকা), ২১৯৯ ইউয়ান (প্রায় ২৬,৪০০ টাকা) ও ২৬৯৯ ইউয়ান (প্রায় ৩২,২০০ টাকা)।

দুটি ফোনই ফার্স্ট পার্পেল ও ব্ল্যাক সামুরিয়া কালারে এসেছে। তবে বেস মডেল ‘নাইট হোয়াইট’, আর প্রো মডেল এক্সক্লুসিভ ‘নাইট সিলভার’ কালার অপশনে এসেছে।

Oppo K13 Turbo ও K13 Turbo Pro এর ফিচার ও স্পেসিফিকেশন

প্রসেসর ও পারফরম্যান্স

ওপ্পোর নতুন সিরিজের প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে, সাথে আছে ইউএফএস ৪.০ স্টোরেজ আর ওয়াই-ফাই ৭ এর মতো আধুনিক কানেক্টিভিটি। এতে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন বা OIS সাপোর্ট থাকায়, কম আলোতেও ছবি বা ভিডিও পরিষ্কার তোলা যায়। এমনকি এতে 4K টাইম-ল্যাপ্স রেকর্ডিংও সম্ভব, যেটা সাধারণ K13 Turbo মডেলে নেই।

বেস মডেলের কথা বললে, পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট ও ইউএফএস ৩.১ স্টোরেজ। এতে ওয়াই-ফাই ৬ কানেক্টিভিটি অপশন আছে। এতে OIS সাপোর্ট নেই। তবে, উভয় স্মার্টফোনে রয়েছে বিল্ট-ইন আরজিবি লাইটিং ফ্যান।

ডিসপ্লে ও কুলিং সিস্টেম

K13 Turbo ও K13 Turbo Pro ফোনের সামনে দেখা যাবে ৬.৮ ইঞ্চি এলটিপিএস ওএলইডি ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন (২৮০০x১২৮০ পিক্সেল) ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। তাপ নিয়ন্ত্রণের জন্য এগুলিতে ১৮,০০০ আরপিএম ফ্যান, ৭০০০ মিমি ² ভিসি লিকুইড কুলিং সিস্টেম, এবং গ্রাফাইট জেল উপস্থিত।

ব্যাটারি আর ক্যামেরা

দুটো ফোনেই পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট চার্জ সাপোর্ট করবে। কোম্পানির দাবি ডিভাইসগুলি মাত্র ৫৪ মিনিটে ফুল চার্জ হয়ে যায়। এর সাথে ‘বাইপাস চার্জিং’ এর সুবিধাও পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য দুটি স্মার্টফোনেই একই ক্যামেরা সেটআপ বর্তমান। এদের সামনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল Sony IMX480 সেন্সর। আর পিছনে ৫০ মেগাপিক্সেল OmniVision সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে