জয়েন করুন

সবচেয়ে সস্তা ৬০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার Oppo K13x 5G ফোনের সেল শুরু

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 29, 2025 1:09 AM

কয়েকদিন আগে ভারতে লঞ্চ হয়েছে Oppo K13x 5G। আজ, ২৭ জুন দুপুর ১২টা থেকে ফোনটির প্রথম সেল শুরু হবে। ই-কমার্স সাইট Flipkart থেকে ডিভাইসটি কেনা যাবে। যারা কম দামে ফিচারপ্যাকড 5G ফোন খুঁজছেন, তারা এই মডেলটি বেছে নিতে পারেন। লঞ্চ অফার হিসেবে আজ Oppo K13x 5G এর সাথে ব্যাঙ্ক ডিসকাউন্ট অফারের লাভ ওঠানো যাবে। এই ডিভাইসটি দীর্ঘ ব্যাটারি লাইফ, বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর ও ডুয়েল রিয়ার ক্যামেরা সহ বাজারে এসেছে। আসুন এর দাম, অফার ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

Oppo K13x 5G এর দাম ও সেল অফার

ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনের দাম শুরু হয়েছে ১১,৯৯৯ টাকা থেকে। এই মূল্য ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। আর ১২৮ জিবি স্টোরেজ সহ ৬ জিবি ও ৮ জিবি র‌্যাম মডেলের দাম পড়বে যথাক্রমে ১২,৯৯৯ টাকা ও ১৪,৯৯৯ টাকা।

সেল উপলক্ষে আজ HDFC ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করলে পাওয়া যাবে ১,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। সেই সঙ্গে রয়েছে এক্সচেঞ্জ অফার, নো-কস্ট ইএমআই-এর সুবিধাও। ডিভাইসটি ব্ল্যাক ও গ্রীন কালার অপশনে এসেছে‌।

Oppo K13x 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো কে১৩এক্স ৫জি স্মার্টফোনের সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও ব্রাইটনেস ১০০০ নিটস। ডিভাইসটি ৬০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা ফুল চার্জে দীর্ঘক্ষণ ব্যাকআপ দেবে। আর এই ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

ক্যামেরার কথা বললে, Oppo K13x 5G এর পিছনে দেখা যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি সেন্সর। এই ক্যামেরায় একাধিক AI ফিচার, যেমন এআই ইরেজার, এআই ব্লার, পোট্রেট রিইমেজ ইত্যাদি সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন