জয়েন করুন

Oppo K14 5G ভারতে লঞ্চ হল, 7000mAh ব্যাটারি সহ রয়েছে 50MP ক্যামেরা

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 18, 2026 11:48 AM

Oppo তাদের K সিরিজের নতুন স্মার্টফোনে Oppo K14 5G ভারতে লঞ্চ করল। এর দাম ২০,০০০ টাকার কম রাখা হয়েছে। এই ফোনের বিশেষত্ব হল ৭০০০ এমএএইচ ব্যাটারি। আবার এতে পাওয়া যাবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে। এছাড়া Oppo K14 5G মডেলটি IP66, IP68 এবং IP69 রেটিং সহ এসেছে।

Oppo K14 5G এর দাম ও সেলের তারিখ

ওপ্পো কে১৪ ৫জি স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ১৭,৯৯৯ টাকা থেকে। আগামী ২০ মার্চ Flipkart ও Oppo-র অফিসিয়াল অনলাইন স্টোর থেকে ডিভাইসটির প্রথম সেল শুরু হবে।

Oppo K14 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

Oppo K14 5G হ্যান্ডসেটে পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির দাবি, এই ব্যাটারি ফুল চার্জে দুই দিনের বেশি ব্যাকআপ দেবে। ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৭৫ ইঞ্চি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, যা 5G সাপোর্ট করে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলে।

ফটোগ্রাফির জন্য এর পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। আর সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। এতে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ফিচার উপস্থিত। ফলে জলের মধ্যেও ছবি তোলা যাবে।

ডিউরেবিলিটির দিক থেকেও Oppo K14 5G ক্রেতাদের ভরসা দেবে। কারণ এতে IP66, IP68 এবং IP69 রেটিং থাকায় জল ও ধুলো থেকে সুরক্ষা মিলবে। এমনকি মিলিটারি-গ্রেড সার্টিফিকেশনও রয়েছে।এছাড়া এই ডিভাইসে একধিক এআই ফিচার দেওয়া হয়েছে। যারমধ্যে আছে AI Recompose, AI Perfect Shot, AI Eraser 2.0 ইত্যাদি।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে