জয়েন করুন

Oppo K14 Plus 5G ফোনের ভারতে লঞ্চ আসন্ন, Flipkart প্রকাশ‌ করল টিজার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 25, 2026 9:39 AM

Oppo ভারতে তাদের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। আসন্ন এই হ্যান্ডসেটের নাম Oppo K14 Plus 5G। আজ এর টিজার প্রকাশ করা হয়েছে। এছাড়া ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart আজ ডিভাইসটির জন্য একটি বিশেষ মাইক্রোসাইটও তৈরি করেছে। ফলে লঞ্চের পর এটি এই ই-কমার্স সাইট থেকে পাওয়া যাবে। তবে এখনও পর্যন্ত এই স্মার্টফোনের লঞ্চের তারিখ, দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ করেনি কোম্পানি।

Oppo K14 Plus 5G শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে

কোম্পানি Oppo K14 Plus 5G এর জন্য “Powered to Perform, Built to Last” ট্যাগলাইন ব্যবহার করেছে। এই ট্যাগলাইন থেকে স্পষ্ট ফোনটির পারফরম্যান্স, ব্যাটারি এবং বিল্ড কোয়ালিটির দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। টিজারে ডিভাইসটির পাশের অংশও দেখা গিয়েছে। সেখানে ফ্ল্যাট এজের সঙ্গে পাওয়ার এবং ভলিউম বাটন উপস্থিত রয়েছে।

K14 সিরিজের চতুর্থ মডেল হবে

আসন্ন Oppo K14 Plus 5G কোম্পানির K14 সিরিজের নতুন মডেল হতে চলেছে। এর আগে ভারতে এই সিরিজের অধীনে Oppo K14, K14x 5G এবং সম্প্রতি Oppo K14 Lite লঞ্চ হয়েছে। প্লাস মডেলটি এই সিরিজের সবচেয়ে প্রিমিয়ার হ্যান্ডসেট হবে।

Oppo K14 Plus 5G সম্পর্কে কি জানা গেছে

ওপ্পো কে১৪ প্লাস ৫জি স্মার্টফোনের জন্য Flipkart-এ একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে। যদিও সেখানে হ্যান্ডসেটটির ফিচার বা স্পেসিফিকেশন প্রকাশ করা হয়নি। আপাতত মাইক্রোসিইটে “Coming Soon” ব্যানার দেখা গেছে।

ফোনের নামে 5G থাকায় বলার অপেক্ষা রাখে না যে Oppo K14 Plus 5G মডেলে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে। আর টিজার দেখে অনুমান করা হচ্ছে যে এতে ফ্ল্যাট এজ স্লিক ডিজাইন থাকবে। সাইড ফ্রেমে পাওয়ার এবং ভলিউম বাটন দেওয়া হয়েছে। টিজারে একে অরেঞ্জ এবং সিলভার শেডে দেখা গিয়েছে।

Oppo K14 5G ও K14 Lite এর দাম ও ফিচার

ভারতে Oppo K14 5G চলতি বছরের মার্চে লঞ্চ হয়েছিল। এর দাম রাখা হয়েছিল ১৭,৯৯৯ টাকা। এতে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াট চার্জিং, ১২০ হার্টজ ডিসপ্লে এবং IP69 রেটিংয়ের মতো ফিচার।

আর সম্প্রতি বাজারে আসা Oppo K14 Lite এর দাম শুরু হয়েছে ১৬,৯৯৯ টাকা থেকে। এতে পাওয়া যাবে ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৭০০০ এমএএইচ ব্যাটারি।

আরও পড়ুন

itel A300C 4G মাত্র 10999 টাকায় ভারতে লঞ্চ হল, রয়েছে 6000mAh ব্যাটারি Vivo Y600i: ভিভো আনছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরার নতুন ফোন Ai+ Nova 2 Power 5G ভারতে 7000mAh ব্যাটারি ও Sony ক্যামেরা সহ লঞ্চ হল Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল