জয়েন করুন

Oppo PLS120 ডুয়েল রিয়ার ক্যামেরা ও 5G সাপোর্ট সহ বাজারে আসছে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: August 19, 2025 9:36 AM

Oppo চীনে একটি নতুন এক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। সম্প্রতি MIIT সার্টিফিকেশন সাইটে “PLS120” মডেল নম্বরের একটি ডিভাইসকে খুঁজে পাওয়া গেছে। যদিও ফোনের নাম এখনও জানা যায়নি। তবে এর ডিজাইন সহ বিভিন্ন ফিচার সামনে এসেছে। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর এর ডিজাইন হবে Oppo K12s এর মতো। আসুন হ্যান্ডসেটটি সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।

Oppo PLS120 শীঘ্রই বাজারে আসছে

সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, এই স্মার্টফোনটি তৈরি করবে গুয়াংডং প্রদেশের হুইঝৌ শহরে অবস্থিত Oppo Guangdong Mobile Communications Co., Ltd। এতে ৫জি ছাড়াও এনআর এসএ, টিডি-এলটিই, এলটিই এফডিডি, ডব্লিউসিডিএমএ ও জিএসএম নেটওয়ার্ক সাপোর্ট করবে। এতে পাওয়া যাবে ৫জি এনহ্যান্সড মোবাইল ব্রডব্যান্ড (eMBB) প্রযুক্তি এবং ৫জি ক্রস-নেটওয়ার্ক রোমিং, ডুয়েল-সিম, ডুয়েল-স্ট্যান্ডবাই সাপোর্ট। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে।

Oppo PLS120 এর ডিজাইন

ডিজাইনের কথা বললে, Oppo PLS120 এর পিছনের প্যানেলে ডার্ক ব্লু রঙের ম্যাট ফিনিশ দেখা যাবে। বর্গাকার ক্যামেরা মডিউল থাকবে উপরের বাম কোণে, যার মধ্যে দুটি ক্যামেরা দেওয়া হবে। এর ওপরে বড় প্রাইমারি লেন্স এবং নিচে ছোট সেকেন্ডারি লেন্স থাকবে। ক্যামেরা আইল্যান্ডটি সামান্য উঁচু এবং ফোনের রঙের সাথেই মিলে যায়। প্রতিটি লেন্সের চারপাশে চকচকে বর্ডার অ্যাকসেন্ট পাওয়া যাবে।

ডিজাইনের নিরিখে, আসন্ন এই মডেলটি দেখতে অনেকটা Oppo K12s (ভারতে Oppo K13 নামে পরিচিত) এর মত হবে। তবে নতুন ডিভাইসের ক্যামেরার কাটআউটগুলি আরও স্কয়ারিশ এবং এজগুলি বাঁকানো। তবে এইমুহুর্তে এর অফিসিয়াল নাম প্রকাশ পায়নি।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17