জয়েন করুন

১৩ হাজার টাকা ছাড়, ২০ হাজার টাকার কমে সেরা ক্যামেরার Oppo Reno 12 5G স্মার্টফোন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: May 30, 2025 8:40 PM

আপনার বাজেট যদি ২০ হাজার টাকার মধ্যে হয় এবং এই রেঞ্জে ভালো ফোন চান, তাহলে Oppo Reno 12 5G ডিভাইসটি বেছে নিতে পারেন। অত্যাধুনিক ক্যামেরা এবং AI ফিচার সহ আসা এই ফোনটি লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে। লঞ্চের সময় এর দাম অনেক ছিল, কিন্তু এখন এটি মাত্র ২০,৯৯৯ টাকায় ফ্লিপকার্টে তালিকাভুক্ত আছে। আবার নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্টে করলে অতিরিক্ত ছাড় মিলবে, যার ফলে ডিভাইসটির দাম ২০ হাজার টাকার কম হবে।

Oppo Reno 12 5G ফোনটি তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে – ম্যাট ব্রাউন, সানসেট পিচ এবং অ্যাস্ট্রো সিলভার। ব্যাঙ্ক অফারের পাশাপাশি এই ডিভাইসের উপর এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। এক্ষেত্রে পুরোনো ফোন এক্সচেঞ্জ করে সর্বোচ্চ ১৫,৬৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া সম্ভব।

Oppo Reno 12 5G এর স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো রেনো ১২ ৫জি ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস 3D কার্ভড AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ এনার্জি ৫জি প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক কালারওএস কাস্টম স্কিনে চলে। এতে রয়েছে একাধিক AI ফিচার যেমন – এআই ইরেজার ২.০, এআই রাইটার, এআই ক্লিয়ার ফেস এবং এআই রেকর্ডিং সামারি।

ফটোগ্রাফির জন্য ওপ্পো রেনো ১২ ৫জি স্মার্টফোনের পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেল Sony LYT600 প্রাইমারি সেন্সর (OIS সহ), ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেডিকেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন