জয়েন করুন

৩ জুলাই ভারতে লঞ্চ হচ্ছে Oppo Reno 14 5G সিরিজ, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ পাবেন AMOLED ডিসপ্লে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 26, 2025 8:32 PM

Oppo অবশেষে আজ ভারতে Reno 14 সিরিজের লঞ্চের তারিখ ঘোষণা করল। আগামী ৩ জুলাই ভারতে আসছে Oppo Reno 14 5G ও Reno 14 Pro 5G। সিরিজটি চীনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এমনকি জাপান সহ বেশ কয়েকটি দেশেও আত্মপ্রকাশ করেছে ডিভাইসগুলি। ক্যামেরার চমকের পাশাপাশি Oppo Reno 14 সিরিজে আছে দুর্দান্ত ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও পাওয়ারফুল প্রসেসর। ই-কমার্স সাইট ফ্লিপকার্টে ইতিমধ্যেই এই সিরিজের ল্যান্ডিং পেজ লাইভ হয়েছে।

Oppo Reno 14 5G সিরিজের ফিচার

ওপ্পো রেনো ১৪ ৫জি সিরিজের দুইটি মডেলেই থাকবে 5G কানেক্টিভিটি। এরমধ্যে রেনো ১৪ প্রো ফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটআপ। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

ওপ্পো রেনো ১৪ ৫জি স্মার্টফোনে ৬.৮৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য ক্রিস্টাল শিল্ড গ্লাস প্রোটেকশন রয়েছে। আবার জলের ছিটেফোঁটা থেকে ডিভাইসকে রক্ষা করতে ওয়াটারপ্রুফ ডিজাইন পাওয়া যাবে।

এদিকে Oppo Reno 14 Pro আসতে পারে ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম সহ। অন্যদিকে, Reno 14 মডেলেও দুর্দান্ত ফিচার থাকবে। এতে ৬২০০ এমএএইচ ব্যাটারি সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ বা তার চেয়েও উন্নত কোনো চিপসেট দেওয়া হতে পারে। কারণ ওপ্পো চীনের মডেলটি ভারতে নাও লঞ্চ করতে পারে।

Oppo Reno 14 5G এর দাম ও সেল পার্টনার

লঞ্চের তারিখ ঘোষণা করা হলেও Oppo Reno 14 5G সিরিজের দাম এখনও নিশ্চিত করা হয়নি। তবে টিপস্টারদের দাবি এর বেস মডেলের দাম শুরু হতে পারে প্রায় ২৫,০০০ টাকা থেকে, আর প্রো মডেলের দাম থাকতে পারে ৪৫,০০০ টাকার আশেপাশে। স্মার্টফোন দুটি ফ্লিপকার্ট ও ওপ্পোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন