জয়েন করুন

ভারতে আসছে Oppo Reno 14 5G সিরিজ, জুলাইয়ের প্রথম সপ্তাহে দুর্দান্ত ফিচার ও ক্যামেরা সহ এন্ট্রি নিচ্ছে

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 19, 2025 7:02 PM

শীঘ্রই ভারতে পা রাখতে চলেছে Oppo Reno 14 5G সিরিজ। সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে ইতিমধ্যেই এই খবর নিশ্চিত করা হয়েছে। যদিও নির্দিষ্ট কোনো লঞ্চের তারিখ তারা এখনও জানায়নি, তবে টিজার পোস্টারে “coming soon” ট্যাগ দেখে গেছে। আগামী মাসে অর্থাৎ জুলাইয়ের প্রথম দিকেই লঞ্চ হতে পারে Oppo Reno 14 5G সিরিজ।

উল্লেখ্য, চীনে গত মে মাসে লঞ্চ হয় Reno 14 5G এবং Reno 14 Pro 5G। আজ বেস মডেলটি জাপানে পা রেখেছে। আবার ১লা জুলাই এই সিরিজে মালয়েশিয়ায় আত্মপ্রকাশ করবে। আশা করা হচ্ছে ভারতে বেস ও প্রো, উভয় মডেল লঞ্চ হবে। এই সিরিজটি মূলত Reno 13 ও 13 Pro-র উত্তরসূরি।

Oppo Reno 14 5G সিরিজের স্পেসিফিকেশন

চীনে লঞ্চ হওয়া ওপ্পো রেনো ১৪ ৫জি প্রো মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট ব্যবহার করা হয়েছে, আর বেস রেনো ১৪ মডেলটি চালিত হচ্ছে ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসর। প্রো ডিভাইসের সামনে দেখা যাবে ৬.৮৩-ইঞ্চি বড় AMOLED ডিসপ্লে, আর রেনো ১৪ এসেছে ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে।

সিরিজের উভয় ফোনেই ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত, যার সঙ্গে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Reno 14 ডিভাইসে দেওয়া হয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি, এবং Pro ভার্সনে রয়েছে ৬,২০০ এমএএইচ ব্যাটারি। বেস মডেলে ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, আর Pro মডেলে ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Oppo Reno 14 5G এর দাম

চীনে ওপ্পো রেনো ১৪ ৫জি-এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনে দাম ছিল প্রায় ২,৭৯৯ ইউয়ান (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩,২০০ টাকা)। অন্যদিকে, Pro মডেলের দাম ছিল ৩,৪৯৯ ইউয়ান (প্রায় ৪১,৫০০ টাকা)।

এদিকে ভারতে Reno 13 সিরিজের দাম শুরু হয়েছিল ৩৭,৯৯৯ টাকা থেকে। ফলে Reno 14 সিরিজের মূল্যও কাছাকাছি রাখা হবে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন