জয়েন করুন

ট্রিপল 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ চীনের বাইরে লঞ্চ হল Oppo Reno 14 Pro, রয়েছে মন জুড়ানো ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 10:43 AM

চীনের‌ পর তাইওয়ানের বাজারে লঞ্চ হল Oppo Reno 14 সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল Reno 14 Pro। এর আগে এই সিরিজের অধীনে Reno 14 ও Reno 14F ফোন দুটি এসেছে। প্রো মডেলটির দাম রাখা হয়েছে ৭০,০০০ টাকার কাছাকাছি। Oppo Reno 14 Pro স্মার্টফোনে পাওয়া যাবে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা,‌ হাই রেজোলিউশনের OLED ডিসপ্লে, ৬২০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ প্রসেসর। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Oppo Reno 14 Pro এর দাম ও প্রাপ্যতা

তাইওয়ানে ওপ্পো রেনো ১৪ প্রো এর ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে NTD ২৩,৯৯০, যা প্রায় ৬৯,৯৫০ টাকার সমান। এটি ব্ল্যাক মিস্ট গ্রে এবং গর্জিয়াস হোয়াইট কালার অপশনে এসেছে।তাইওয়ানে ইতিমধ্যেই এর বিক্রি শুরু হলেও, আন্তর্জাতিক বাজারে ডিভাইসটি কবে আসবে, তা এখনও জানা যায়নি। তবে ভারতে খুব শীঘ্রই ফোনটি লঞ্চ হতে পারে।

Oppo Reno 14 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

ওপ্পো রেনো ১৪ প্রো ফোনের সামনে দেখা যাবে ৬.৮৩-ইঞ্চি ফ্ল্যাট OLED LTPS ডিসপ্লে, যার রেজোলিউশন ১.৫কে, রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত এবং সর্বোচ্চ ব্রাইটনেস ১২০০ নিট। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। ওপ্পো রেনো ১৪ প্রো চলবে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে। কোম্পানির তরফে দাবি করা হয়েছে যে, এতে বেশ কিছু স্মার্ট Oppo AI ফিচার পাওয়া যাবে।

ক্যামেরার কথা বললে, সেলফি প্রেমীদের জন্য সামনে থাকছে ৫০ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা। আর পিছনে পাওয়া যাবে আরও তিনটি ৫০ মেগাপিক্সেল সেন্সর, যেগুলি হল প্রাইমারি ক্যামেরা, আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি ৩.৫x অপটিক্যাল জুম সহ টেলিফটো ক্যামেরা, এই ক্যামেরায় OIS সাপোর্ট করবে।

প্রসেসর ও ব্যাটারি

Oppo Reno 14 Pro স্মার্টফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট, যার সঙ্গে পাওয়া যাবে LPDDR5X র‌্যাম ও UFS 3.1 স্টোরেজ। আর পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে ৬২০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। তাপ নিয়ন্ত্রণের জন্য এতে আছে ৫৪০০mm² ভ্যাপার চেম্বার কুলিং ইউনিট।

ডিজাইন ও অন্যান্য ফিচার

Oppo Reno 14 Pro অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেমে তৈরি। এটি আইপি৬৬, আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং সহ আসায় জল ও ধুলোর বিরুদ্ধে যথেষ্ট প্রতিরোধ ক্ষমতা রয়েছে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল স্পিকার, এনএফসি, IR ব্লাস্টার, ওয়াই-ফাই ৬, x-axis হ্যাপটিক মোটর।

আরও পড়ুন

Lava Bold N1 5G ফোনের নতুন 6GB RAM ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ হল, দাম কম Poco C81 ও Poco C81x কম দামে ভারতে লঞ্চ হল, ৬৩০০mAh ব্যাটারি সহ রয়েছে 120Hz ডিসপ্লে সস্তা Ai+ Nova 2 5G ফোনের সেল আজ, কবে থেকে কেনা যাবে Nova 2 Ultra 5G Samsung Galaxy Z Fold 7: হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের iPhone 18 Price in India: এবার দেরিতে আসবে আইফোন ১৮? দাম কত থাকবে