জয়েন করুন

ভারতে কত দাম থাকবে Oppo Reno 14 Pro ফোনের, লঞ্চের আগেই রিটেল বক্সের ছবি ফাঁস

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: June 25, 2025 8:04 AM

গ্লোবাল মার্কেটের পর এবার ভারতে আসছে Oppo Reno 14 সিরিজ। যদিও কোম্পানির তরফে এর লঞ্চের তারিখ এখনও নিশ্চিত করা হয়নি, তবে সম্প্রতি Oppo Reno 14 Pro এর রিটেল বক্সের ছবি ফাঁস হয়েছে। আর এখান থেকে ফোনটির সম্ভাব্য দাম সম্পর্কে জানা গেছে। যার ভিত্তিতে বলা যায় যে, Oppo Reno 14 Pro আপার মিড-রেঞ্জ সেগমেন্টের ফোন হিসেবে ভারতে আসবে। আসুন ডিভাইসটি সম্পর্কে আপাতত কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।

Oppo Reno 14 Pro এর দাম সহ রিটেল বক্সের ছবি ফাঁস

ওপ্পো রেনো ১৪ প্রো এর রিটেল বক্সের ছবি প্রথম শেয়ার করেন জনপ্রিয় টেক টিপস্টার অভিষেক যাদব। তিনি একটি এক্স (আগের টুইটার) পোস্টের মাধ্যমে ছবিটি প্রকাশ্যে আনেন। এই ছবিতে দেখা গেছে যে, ওপ্পো রেনো ১৪ প্রো-এর মডেল নম্বর থাকবে CPH2739 এবং দাম ধার্য করা হবে ৫৪,৯৯৯ টাকা। ফোনটির ওজন ২০১ গ্রাম এবং মাত্র ৭.৬ মিমি পুরু হবে এটি।

জানিয়ে রাখি, রিটেল বক্সে লেখা দাম সাধারণত এমআরপি হয়, অর্থাৎ বাজারে ওপ্পো রেনো ১৪ প্রো স্মার্টফোনটি এর চেয়ে কিছুটা কম দামে পাওয়া যাবে। তুলনা করলে রেনো ১৩ প্রো-র ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৪৯,৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৫৪,৯৯৯ টাকা। সেক্ষেত্রে উত্তরসূরি মডেলের দাম প্রায় একই থাকবে।

Oppo Reno 14 Pro এর ফিচার

ওপ্পো রেনো ১৪ প্রো আগেই চীনে লঞ্চ হয়েছে। এতে আইপি৬৬/৬৮/৬৯ রেটিং থাকবে, অর্থাৎ জলের ছিটা কিংবা ধুলো ময়লা থেকে সুরক্ষা দেবে। ফোনের সামনে দেখা যাবে ৬.৮৩ ইঞ্চি বড় OLED ডিসপ্লে, যা ১.৫কে রেজোলিউশন, ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

পারফরম্যান্সের জন্য Oppo Reno 14 Pro মডেলে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ চিপসেট ব্যবহার করা হবে। পাওয়ার ব্যাকআপের জন্য দেওয়া হবে ৬,২০০ এমএএইচ ব্যাটারি, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন