জয়েন করুন

Oppo Reno 14F 5G Star Wars Edition আগামীকাল লঞ্চ হচ্ছে, বিশেষ থিম সহ থাকবে নতুন ডিজাইন

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: November 14, 2025 9:05 AM

Oppo Reno 14F 5G Star Wars Edition নভেম্বরের মাঝামাঝি সময়ে মেক্সিকোতে লঞ্চ হতে চলেছে। এটি জুনে লঞ্চ হওয়া Oppo Reno 14F 5G এর একটি বিশেষ ভার্সন হতে চলেছে। নতুন ভার্সনে চকমকে ডিজাইন, নতুন কালেক্টর বক্স, স্টার ওয়ারস থিমযুক্ত সিম ইজেক্টর টুল এবং ডেথ স্টার ফোন স্ট্যান্ড থাকবে বলে আশা করা হচ্ছে। Reno 14F 5G Star Wars Edition মডেলে মূল ডিভাইসের মতো একই রকমের রিয়ার ক্যামেরা মডিউল থাকবে। সাথে পাওয়া যাবে ৬.৫৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপ।

Oppo Reno 14F 5G Star Wars Edition এর লঞ্চের তারিখ নিশ্চিত হল

Oppo Reno 14F 5G এর এই লিমিটেড এডিশন আগামী ১৫ নভেম্বর মেক্সিকোতে লঞ্চ হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই কোম্পানির ম্যাক্সিকোর ওয়েবসাইটে ফোনটির জন্য একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ করা হয়েছে।

মাইক্রোসাইটে ডিভাইসটিকে ব্ল্যাক কালারে দেখা গেছে যার পিছনের প্যানেলে ডার্থ ভ্যাডর এর ছবি রয়েছে। বক্সের ভিতরে, ডার্থ ভ্যাডর সিম ইজেক্টর টুল পাওয়া যাবে। এছাড়া Oppo Reno 14F 5G Star Wars Edition মডেলটি “এক্সক্লুসিভ লিমিটেড এডিশন কালেক্টর’স বক্স” সহ আসবে বলে জানা গেছে।

Oppo Reno 14F 5G এর দাম ও ফিচার

আগেই বলেছি যে, নতুন স্মার্টফোনটি‌ জুনে বাজারে আসা Oppo Reno 14F 5G এর লিমিটেড এডিশন হবে। লঞ্চের সময় ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে প্রায় ৪১,৮০০ টাকা। যদিও Star Wars Edition মেক্সিকোতে আরও বেশি দামে লঞ্চ হতে পারে।

মূল মডেলে আছে ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০x২৩৭২ পিক্সেল) ওএলইডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ। এতে আছে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট। এই হ্যান্ডসেটে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য, এতে IP66+IP68+IP69 রেটিং উপস্থিত।

ফটোগ্রাফির জন্য Oppo Reno 14F 5G মডেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। অন্য ক্যামেরাগুলি হল ৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সামনে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন