জয়েন করুন

Oppo Reno 14 5G Diwali Edition কালার চেঞ্জিং ফিচার ও অসাধারণ ক্যামেরা সহ ভারতে লঞ্চ হল, দাম কত

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: September 25, 2025 10:46 PM

দীপাবলির আনন্দ দ্বিগুণ করতে Oppo Reno 14 5G Diwali Edition আজ ভারতে লঞ্চ হল। ফোনটির দাম ভারতে ৪০,০০০ টাকার কম রাখা হয়েছে। হ্যান্ডসেটটি কেবল ডিজাইনের জন্য অনন্য নয়, বরং এতে হিট সেন্সিটিভ কালার চেঞ্জিং প্রযুক্তিও রয়েছে। কোম্পানির তরফে বলা হয়েছে যখন আপনি ডিভাইসটিকে স্পর্শ করবেন, তখন এর পিছনের প্যানেল কালো থেকে সোনালী রঙে পরিবর্তিত হবে, অর্থাৎ দীপাবলির আলো এবং রঙের প্রতিফলন ঘটাবে।

Oppo Reno 14 5G Diwali Edition মডেলে মান্ডালা, ময়ূর এবং প্রদীপ-অনুপ্রাণিত ডিজাইন দেখা যাবে, যা ভারতীয় সংস্কৃতির কথা মনে করাবে। আর ফোনটি প্রিমিয়াম কালো-সোনালী প্যালেটে এসেছে। এতে অ্যালুমিনিয়াম ফ্রেম, গরিলা গ্লাস ৭আই এবং আইপি৬৬/আইপি৬৮/আইপি৬৯ রেটিং রয়েছে।

Oppo Reno 14 5G Diwali Edition ফোনের দাম ও লঞ্চ অফার

Oppo Reno 14 5G Diwali Edition এর ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৩৯,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফার হিসেবে ডিভাইসটি Flipkart, Amazon এবং ওপ্পোর ই-স্টোর থেকে ৩৬,৯৯৯ টাকায় পাওয়া যাবে। নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে ৩,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক, পুরানো ফোনের সাথে ৩,০০০ টাকা পর্যন্ত বোনাস এবং ৬ মাস পর্যন্ত নো কস্ট ইএমআই অপশনের সুবিধা রয়েছে।

Oppo Reno 14 5G Diwali Edition এর ফিচার ও স্পেসিফিকেশন

ওপ্পো রেনো ১৪ ৫জি দিওয়ালি এডিশন হ্যান্ডসেটের বিশেষত্ব হল এর গ্লো সিফট হিট সেন্সিটিভ কালার চেঞ্জিং ব্যাক প্যানেল। আর ডিভাইসটি মাত্র ৭.৪২ মিমি পুরু। ডিভাইসটির সামনে দেখা যাবে ৬.৫৯ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, স্ক্রিন-টু-বডি রেশিও ৯৩ শতাংশ এবং ব্রাইটনেস ১২০০ নিটস।

মূল মডেলের মতো Oppo Reno 14 5G Diwali Edition ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স (৩.৫x অপটিক্যাল জুম), ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ এসেছে। এতে এআই এডিটর ২.০, এআই বেস্ট ফেস এবং এআই ইরেজারের মতো ফিচারও পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য এই ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক কালারওএস ১৫ কাস্টম স্কিনে চলবে, যা এআই ট্রান্সলেট এবং এআই ভয়েসস্ক্রাইবের মতো এআই ফিচার অফার করবে।

Oppo Reno 14 5G Diwali Edition স্মার্টফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি ৫ বছর পর্যন্ত ২ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে বলে দাবি করা হয়েছে। ফোনটি আইপি৬৬, আইপি৬৮ এবং আইপি৬৯ রেটিং সহ এসেছে।

আরও পড়ুন

Samsung Galaxy F70 Pro 5G পরশু লঞ্চ হচ্ছে, দাম শুরু ২৫৯৯৯ টাকা থেকে OnePlus N6x ভারতে লঞ্চ হল, ৭০০০mAh ব্যাটারি সহ রয়েছে দুর্দান্ত ক্যামেরা লঞ্চের আগেই Redmi K100 সিরিজের ফিচার ফাঁস, থাকবে ১৬ জিবি র‌্যাম ও ৮৫০০mAh ব্যাটারি Oppo PYE110: বাজারে আসছে ওপ্পোর নতুন ফোন, 8000mAh ব্যাটারি সহ থাকবে 50MP ক্যামেরা বিদায় নিচ্ছে Realme UI? আসন্ন Realme স্মার্টফোনে থাকতে পারে ColorOS 17