জয়েন করুন

Poco C85x 5G ফোনের প্রথম সেল আজ, ১১ হাজার টাকার কমে দুর্দান্ত ফিচার

avatar
Written By : Tech Gup Desk
Updated Now: March 14, 2026 10:19 AM

কয়েকদিন আগেই একপ্রকার চুপিচুপি ভারতে লঞ্চ হয়েছে Poco C85x 5G স্মার্টফোন। আর আজ ১৪ মার্চ ডিভাইসটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হতে চলেছে। ই-কমার্স সাইট Flipkart থেকে দুপুর ১২টায় এই সেল শুরু হবে। লঞ্চ অফার হিসেবে ক্রেতারা বিশেষ ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। পোকোর দাবি, এত বড় ব্যাটারি ও দুর্দান্ত ডিসপ্লেসহ এত কম দামে 5G ফোন এই মুহূর্তে খুব বেশি নেই। আসুন Poco C85x 5G এর দাম ও ফিচার জেনে নেওয়া যাক।

Poco C85x 5G এর দাম ও অফার

ভারতে পোকো সি৮৫এক্স ৫জি এর ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা। আর ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১১,৯৯৯ টাকা। ফোনটি ব্ল্যাক, গোল্ড এবং গ্রিন কালার অপশনে বাজারে এসেছে।

আজ সেলে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ফ্লিপকার্ট এসবিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা বিশেষ ব্যাঙ্ক অফার পাবেন। এর সাথে এক্সচেঞ্জ অফারের সুবিধাও উপভোগ করা যাবে

Poco C85x 5G এর ডিসপ্লে ও ফিচার

Poco C85x 5G স্মার্টফোনে আছে ৬.৯ ইঞ্চি এইচডি প্লাস AdaptiveSync স্ক্রিন, যার সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ এবং সর্বোচ্চ ব্রাইটনেস ৮০০ নিটস। চোখের আরামের জন্য এই ডিসপ্লে TUV Rheinland-এর সার্টিফিকেশন প্রাপ্ত। ডুয়াল সিম সাপোর্ট সহ আসা এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক হাইপার ওএস ৩ কাস্টম স্কিনে চলে। পারফরম্যান্সের জন্য এতে মালি জি৫৭ জিপিইউ সহ অক্টা কোর ইউনিসক টি৮৩০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য পোকোর এই ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান। যার প্রধান ক্যামেরা ৩২ মেগাপিক্সেল, যেখানে ১০এক্স পর্যন্ত ডিজিটাল জুমের সুবিধা আছে। আর সামনে সেলফি ও ভিডিও কলের জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার ব্যাকআপের জন্য Poco C85x 5G হ্যান্ডসেটে ৬,৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ফুল চার্জে প্রায় দু’দিন পর্যন্ত ব্যাকআপ দেবে।চার্জিংয়ের জন্য ১৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং এবং ৭.৫ ওয়াট রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন

Vivo X Fold 6: ভিভোর ফোল্ডেবল ফোনে লেটেস্ট সফটওয়্যার সহ 200MP ক্যামেরা iPhone 18 Pro ও 18 Pro Max এর ব্যাটারি ক্যাপাসিটি প্রকাশ্যে এল OnePlus 16 আসছে 9000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরার সাথে Oppo K14 Lite এর ভারতে এন্ট্রি হচ্ছে, 7000mAh ব্যাটারি সহ থাকবে দুর্দান্ত ডিসপ্লে Sony Xperia 1 IX: নতুন ক্যামেরা সহ আসছে সনির পরবর্তী ফোন