জয়েন করুন

Poco M8s 5G লঞ্চের আগে পেল NBTC থেকে ছাড়পত্র, ফাঁস গুরুত্বপূর্ণ ফিচার

avatar
Written By : Julai Mondal
Updated Now: April 12, 2026 7:33 AM

ভারতে চলতি বছরের জানুয়ারিতে Poco M8 লঞ্চ হয়েছিল। এর পরপরই স্পষ্ট হয়ে গিয়েছিল যে পোকো তাদের M সিরিজের উপর জোর দিচ্ছে। ওই ফোনে স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট এবং ৫৫২০ এমএএইচ ব্যাটারি ছিল। এবার সংস্থাটি এই সিরিজের নতুন মডেল হিসেবে Poco M8s 5G বাজারে আনতে চলেছে। যদিও পোকো এই বিষয়ে কিছুই জানায়নি, তবে সম্প্রতি থাইল্যান্ডের NBTC সার্টিফিকেশন ডাটাবেসে ডিভাইসটিকে খুঁজে পাওয়া গেছে।

Poco M8s 5G উপস্থিত হল NBTC সাইটে

Poco M8s 5G হ্যান্ডসেটটি গতকাল থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর ওয়েবসাইটে অন্তর্ভুক্ত হয়েছে। এখানে ফোনটির মডেল নম্বর দেখা গেছে Poco 26067PC09G। এখানেই ডিভাইসটির নাম Poco M8s 5G রাখা হবে বলে জানা গেছে। বলার অপেক্ষা রাখে না যে স্মার্টফোনটি শীঘ্রই লঞ্চ হতে চলেছে এবং এটি থাইল্যান্ডেও পাওয়া যাবে।

5G ও 4G কানেক্টিভিটি সাপোর্ট করবে

NBTC সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে যে, এতে জিএসএম, ডব্লুসিডিএমএ, এলটিই এবং এনআর নেটওয়ার্ক সাপোর্ট করবে। সহজভাবে বললে, এতে 4G ও 5G দুই ধরনের কানেক্টিভিটিই থাকবে। বর্তমান সময়ের বেশিরভাগ ফোনেই 5G সাপোর্ট থাকা প্রায় বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। তাই এটি কোনো চমকপ্রদ খবর নয়।

লঞ্চ আসন্ন

সার্টিফিকেশন সাইট থেকে আরও সামনে এসেছে যে, Poco M8s চীনে তৈরি হবে। এর সার্টিফিকেশন নম্বর B38253-26। এত তথ্য সামনে আসার ভিত্তিতে বলা যায় যে ফোনটি এখন প্রায় প্রস্তুত অবস্থায় রয়েছে। শ্রীঘ্রই বিভিন্ন দেশে এর আগমনের তারিখ ঘোষণা করা হতে পারে।

Poco M8 এর নিচে অবস্থান করবে

মনে করা হচ্ছে, Poco M8s মূলত Poco M8 মডেলের একটি বাজেট-ফ্রেন্ডলি ভার্সন হবে। বর্তমানে এই সিরিজে Poco M8 এবং Poco M8 Pro ডিভাইস দুটি রয়েছে। এর মধ্যে Poco M8 ভারতে জানুয়ারিতে লঞ্চ হয়েছিল, যার শুরুর দাম ছিল ১৮,৯৯৯ টাকা। এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৭ ইঞ্চি ডিসপ্লে এবং স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ প্রসেসর।

Poco M8 ও M8 Pro এর ফিচার

Poco M8 স্মার্টফোনে আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর ৫০ মেগাপিক্সেল। সামনে পাওয়া যাবে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর ব্যাটারি ক্যাপাসিটি ৫৫২০ এমএএইচ। এতে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি IP65 + IP66 রেটিং সহ এসেছে।

অন্যদিকে, Poco M8 Pro গ্লোবাল মার্কেটে ২৯৯ ডলার (প্রায় ২৬,৯০০ টাকা) মূল্যে লঞ্চ হয়েছে। এতে রয়েছে ৬.৮৩ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, ৬৫০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। এতে স্ন্যাপড্রাগন ৭এস জেন ৪ চিপসেট, ৫০ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

Vivo ও iQOO ফোনে আসছে Android 17 আপডেট, আপনার ডিভাইস লিস্টে আছে? Vivo T5 Pro 5G ভারতে ১৫ এপ্রিল লঞ্চ হবে, দাম থাকবে ৩০০০০ টাকার কাছাকাছি লঞ্চের আগে Huawei Pura 90 Pro ও Pura 90 Pro Max এর তথ্য ফাঁস স্মার্টফোন বাজারে ৬ শতাংশ পতন, iPhone 17 বিক্রির জোরে শীর্ষে অ্যাপল শুরু হল OnePlus Nord 6 ফোনের সেল, পাবেন ৩০০০ টাকা পর্যন্ত ছাড়