জয়েন করুন

Poco লঞ্চ করছে Snapdragon 8 Elite Gen 5 চালিত ফ্ল্যাগশিপ স্মার্টফোন, বড় বার্তা ফ্যানদের জন্য

avatar
Written By : Ananya Sarkar
Updated Now: September 25, 2025 5:57 PM

কোয়ালকম অবশেষে আজ তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ মোবাইল চিপ Snapdragon 8 Elite Gen 5 লঞ্চ করেছে। এই প্রসেসরটি মূলত ২০২৬ সালের অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনগুলিতে ব্যবহার করা হবে। শাওমি হল প্রথম ব্র্যান্ড যারা তাদের আসন্ন Xiaomi 17 সিরিজের মাধ্যমে এই প্রসেসরটিকে বাজারে আনতে চলেছে। প্রসঙ্গত, শাওমির স্মার্টফোন সিরিজটি আজই চীনে আত্মপ্রকাশ করবে। তার আগে Poco নিশ্চিত করেছে যে তাদের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোনে একই প্রসেসর ব্যবহার করা হবে।

আসন্ন Poco ফ্ল্যাগশিপ ফোনে থাকবে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর

আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পোকো নিশ্চিত করেছে যে তাদের “পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন”-এ সদ্য উন্মোচিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর থাকবে। যদিও, কোম্পানি এখনও এই আসন্ন ফোনটির নাম প্রকাশ করেনি। তবে বিভিন্ন সূত্র থেকে মারফত জানা গেছে যে এটি Poco F8 সিরিজ হবে।

Poco F8 Ultra নাকি Pro মডেলে থাকবে লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসর

জানিয়ে রাখি, Poco F7 Ultra মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ এর পূর্বসূরি মডেল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট ব্যবহার করা হয়েছে। এই যুক্তি অনুসারে নতুন চিপটি পরবর্তী প্রজন্মের Poco F8 Ultra-তে থাকা যুক্তিযুক্ত। তবে এই ডিভাইসটি সম্পর্কে এখনও খুব বেশি কিছু জানা যায়নি।

অন্যদিকে, Poco F8 Pro ডিভাইসটি Redmi K90 এর একটি রিব্র্যান্ড ভার্সন হবে বলে আশা করা হচ্ছে। শোনা যাচ্ছে এই রেডমি ফোনে ৬.৫৯ ইঞ্চি ফ্ল্যাট আরজিবি ওলেড এলটিপিএস প্যানেল থাকবে, যার রেজোলিউশন ২কে এবং রিফ্রেশ রেট ১২০ হার্টজ হবে। সাথে সিকিউরিটির জন্য দেওয়া হবে আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ চিপসেটটি থাকতে পারে, যা কোয়ালকম এখনও প্রকাশ করেনি। Redmi K90 ফোনে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৭,১০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলেও শোনা যাচ্ছে। এছাড়া, এতে মিলবে ডুয়েল স্টেরিও স্পিকার, প্রিমিয়াম মেটাল মিড-ফ্রেম এবং উন্নত হ্যাপটিক্সের জন্য এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর।

যদি Poco F8 Pro আসলেই Redmi K90 হ্যান্ডসেটের রিব্র্যান্ডেড ভার্সন হয়, তাহলে আশা করা যায় যে পোকো ফোনের স্পেসিফিকেশনগুলিও একই হবে। আপাতত, স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসরের সাথে কোন পোকো ফোনটি লঞ্চ হবে, তা জানার জন্য অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতেই হবে।

আরও পড়ুন

লঞ্চ হল Realme P4R 5G, কত দাম ৮০০০mAh ব্যাটারি ও AI ক্যামেরা ফোনের Vivo X Fold 6 ফোনে একসঙ্গে চলবে ৫টি অ্যাপ, সৌজন্যে Atomic Workbench প্রযুক্তি Realme P4R 5G: আজ লঞ্চ হচ্ছে ৮০০০mAh ব্যাটারি ও ৫০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন Samsung Galaxy A27: স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন Vivo X500 Pro Max আসছে 2K ডিসপ্লে ও 8000mAh ব্যাটারির সাথে